শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৬ জুলাই পবিত্র আশুরা পালিত হবে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
৬ জুলাই পবিত্র আশুরা পালিত হবে
৬ জুলাই পবিত্র আশুরা পালিত হবে

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে শুক্রবার (২৭ জুন) থেকে শুরু হচ্ছে হিজরি নববর্ষ। ফলে আগামী ৬ জুলাই (রোববার) দেশব্যাপী পালিত হবে পবিত্র আশুরা।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি জানান, চাঁদ দেখা সংক্রান্ত তথ্য দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়সমূহ, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে তা যাচাই-বাছাই করা হয়। এতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, ওয়াকফ প্রশাসক মো. নূর-ই-আলমসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী মহররম মাসের দশম দিনটি ‘আশুরা’ নামে পরিচিত। এই দিনটি ইসলামী ঐতিহ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ। ধর্মপ্রাণ মুসলমানরা এ দিনে রোজা পালন করে থাকেন। নবী মুহাম্মদ (সা.) এ দিন রোজা রাখার প্রতি গুরুত্বারোপ করেছিলেন। হাদিস শরিফে এসেছে, আশুরার রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বিগত বছরের ছোটখাটো গুনাহ ক্ষমা করে দেন (মুসলিম, হাদিস: ১১৬২)। অনেক মুসলমান এ দিন এবং তার আগের বা পরের দিন মিলিয়ে দুদিন রোজা পালন করে থাকেন।

ভোরের আকাশ/হ.র

পবিত্র আশুরা

শেয়ার করুন: