শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিত্যানন্দ মহারাজের আবির্ভাব উৎসব আজ

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিত্যানন্দ মহারাজের আবির্ভাব উৎসব আজ
নিত্যানন্দ মহারাজের আবির্ভাব উৎসব আজ

পরমহংস সত্যানন্দ মহারাজ ও ১০৮ স্বামী মঙ্গলদাশ মোহন্ত মহারাজ যোগসিদ্ধাশ্রমের প্রয়াত আশ্রমাধ্যক্ষ মহাত্মা স্বামী নিত্যানন্দ পুরী মহারাজের ৭৩তম আবির্ভাব উৎসব আজ মঙ্গলবার  অনুষ্ঠিত হবে।  জগন্নাথ দেবের রথযাত্রার শুভদিনে মহাত্মা স্বামী নিত্যানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব দিবসটি পালিত হবে।

চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের স্বামী সত্যানন্দ ও মঙ্গলদাস মোহন্ত কালাবাবা যোগসিদ্ধাশ্রমে এ উৎসবের আয়োজন করা হবে।  আজ ভোরে পবিত্র চণ্ডীপাঠ, সকালে গীতাপাঠ ও পুষ্পযজ্ঞ এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণ করে উৎসবটি পালন করা হবে।  দেশের বিভিন্ন স্থান থেকে সাধু, সন্ন্যাসী ও স্বামীজির ভক্ত সেখানে উপস্থিত থাকবেন।  শুভ আবির্ভাব উৎসবে পৌরহিত্য করবেন আশ্রম অধিপতি শ্রী অজিত বিশ্বাস (পুরী) মহারাজ।

যোগসিদ্ধাশ্রম প্রাঙ্গণের মাঙ্গলিক কর্মসূচি ও স্মৃতিচারণ সভার মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর নিত্যানন্দ পুরী মহারাজকে স্মরণ করা হবে।  ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রোববার সকালে নিজ আশ্রমে পরলোকগমন করেন নিত্যানন্দ পুরী।  যোগসিদ্ধাশ্রমটিতে ছয় ধর্মের অংশগ্রহণে আন্তঃধর্ম সম্মেলন ও সম্প্রীতি সভার প্রবর্তক তিনি।  যেখানে অংশ নিয়ে সম্প্রীতির ও মানবতার কথা বলতেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম, শিখ ও বাহাইয়ের ধর্মগুরু ও প্রজ্ঞাবানরা।  নিত্যানন্দ পুরী মহারাজ এ পুণ্যময় রথযাত্রার দিনে রাউজান উপজেলার কোয়াপাড়া গ্রামে আবির্ভূত হন।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: