শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওমরাহ শেষে নির্দিষ্ট সময়ে সৌদি ত্যাগের নির্দেশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালন শেষে যাত্রীদের নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি ত্যাগ করার জোরালো নির্দেশনা দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওমরাহ ভিসাধারীদের সৌদি আরব ত্যাগের চূড়ান্ত সময়সীমা হলো- ১৮ এপ্রিল। এছাড়া যেসব ওমরাহ যাত্রী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন, নাগরিক ও প্রবাসীরা তাদের কোনোভাবেই পরিবহন, কর্মসংস্থান, আশ্রয় বা সহায়তা প্রদান করতে পারবেন না।

মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে, নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানা, কারাদণ্ড এবং দেশান্তর (ডিপোর্টেশন) সহ কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকেও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারী ব্যক্তিদের বিষয়ে দ্রুত রিপোর্ট করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, এ ধরনের নিয়ম লঙ্ঘনের তথ্য জানাতে ব্যর্থ হলে আর্থিক জরিমানা গুণতে হবে।

মন্ত্রণালয় ওমরাহ যাত্রীদের সময়মতো বিমানবন্দরে পৌঁছানো এবং প্রস্থানের অন্তত চার ঘণ্টা আগে সেখানে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের হজের প্রস্তুতি শুরু করার জন্য চলতি মৌসুমে ১৯ মার্চ থেকে ওমরাহ ভিসা প্রদান বন্ধ রেখেছে সৌদি আরব। 

ঘোষিত নির্দেশনা অনুযায়ী, ওমরাহ পালনের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল। এছাড়া সব উমরা যাত্রীকে অবশ্যই ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। হজের কার্যক্রম নির্বিঘ্ন করতেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

হজ শেষে পুনরায় ওমরাহ কার্যক্রম শুরু হবে। ধারণা করা হচ্ছে, জুন মাসের মাঝামাঝি সময়ে থেকে ১৪৪৮ হিজরি সনের নতুন ওমরাহ মৌসুমের যাত্রা শুরু হবে।

ভোরের আকাশ/এনউব

উমরা

শেয়ার করুন: