শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির জন্য যে দোয়াটি পড়া উচিত

ধর্ম ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০২৫, ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির জন্য যে দোয়াটি পড়া উচিত
দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির জন্য যে দোয়াটি পড়া উচিত

অনেকেই ঋণের বোঝায় জর্জরিত, যার ফলে দুশ্চিন্তাও বাড়ছে। আয়ের তুলনায় বেশি ব্যয়ের কারণে অনেক সময় অনিচ্ছাকৃতভাবেই ঋণ নিতে হয় এবং একবার ঋণের ফাঁদে পড়ে মুক্তি পাওয়া কঠিন মনে হয়। তবে ইসলামে এমন কিছু দোয়া রয়েছে, যা নিয়মিত পাঠ করলে মনের অবসাদ কমে এবং ঋণ থেকে মুক্তি পেতে সহায়তা পাওয়া যায়।

হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবী করিম হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, যিনি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই দোয়া পাঠ করবেন, আল্লাহ তা’আলা তার সব ঋণ এবং দুশ্চিন্তা দূর করবেন।

দোয়া:
اللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আঝযি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল ঝুবনি ওয়া দালায়িদ-দাইনি ওয়া গালাবাতির-রিঝালি।

অর্থ:
হে আল্লাহ! আমি দুশ্চিন্তা ও শোক থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের প্রাধান্য থেকে আপনার কাছে আশ্রয় চাই।

বিশেষজ্ঞরা বলছেন, ঋণমুক্তির জন্য দোয়ার পাশাপাশি প্রোৎসাহিত হলো নিষ্ঠার সঙ্গে চেষ্টা চালানো ও মহান আল্লাহর কাছে খাঁটি মন থেকে সাহায্য প্রার্থনা করা। নামাজের দুই সেজদার মধ্যে বসে এই দোয়া করা হলে তা অধিক ফলপ্রসূ হবে।

ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নিয়মিত এই দোয়া পাঠ করা অত্যন্ত জরুরি। ইনশাআল্লাহ, মহান আল্লাহ ঋণগ্রস্তদের সাহায্য করবেন এবং দুশ্চিন্তা দূর করবেন।


ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: