শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এবছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ১৮ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন।

পবিত্র হজের সার্বিক ব্যবস্থাপনা ও সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় মক্কার বাংলাদেশ হজ মিশনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সমন্বয় সভা। সভায় জানানো হয়, এ বছর এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

২০১টি ফ্লাইটের মাধ্যমে আল্লাহর মেহমানদের এই আগমনী যাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে হজের এই পুণ্যময় সফরের মাঝেই এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। যার মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী ৯ জন। সর্বশেষ গত ২২ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা ৬১ বছর বয়সী মোহাম্মদ নজরুল ইসলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মক্কায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্তেকাল করা হজযাত্রীদের মধ্যে ১৮ জন মক্কায় এবং ৯ জন মদিনায় ইন্তেকাল করেছেন।

হজ মিশনের অফিশিয়াল পরিসংখ্যান বলছে, বিগত বছরগুলোর তুলনায় এবার চিকিৎসাসেবা এবং প্রযুক্তির ব্যবহার বাড়ায় হাজিদের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে।২০২৫ সালে মৃত্যুর সংখ্যা ছিল ৪৮ জন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ

২০২৪ সালে বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে মৃত্যু বরণ করেন ৬৫ জন। ২০২৩ সালে যেখানে রেকর্ড ১ লাখ২২ হাজারের বেশি হাজির মধ্যে ১২১ জন ইন্তেকাল করেছিলেন, সেখানে এবার কোটা কম হওয়া সত্ত্বেও সেবার মান বাড়ায় মৃত্যুর সংখ্যা অনেক কম।

তারও আগে ২০১৯ সালে যেখানে মৃত্যু হয়েছিল ১১৭ জনের। ​হজ মিশনের স্বয়ংক্রিয় ব্যবস্থা থেকে এবার এ পর্যন্ত ৪৭ হাজার ৪৭টি চিকিৎসা ব্যবস্থাপত্র দেয়া হয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে প্রায় ২১ হাজার ৪৩৪টি ডিজিটাল সেবা নিশ্চিত করা হয়েছে, যা হাজিদের দ্রুত সুস্থতায় বড় ভূমিকা রাখছে।

ভোরের আকাশ/এসএইচ

বাংলাদেশি হজযাত্রী

শেয়ার করুন: