শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানসিক অস্থিরতা দূর করার ইসলামী ৫টি সহজ আমল

ধর্ম ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানসিক অস্থিরতা দূর করার ইসলামী ৫টি সহজ আমল
মানসিক অস্থিরতা দূর করার ইসলামী ৫টি সহজ আমল

জীবনের ওঠা-নামা, সুখ-দুঃখ, হাসি-কান্না—এগুলো থেকে আমাদের মানসিক অশান্তি, দুশ্চিন্তা বা চাপ জন্মায়। তবে ইসলাম এই ধরনের অস্থিরতা দূর করার জন্য সহজ কিছু আমল শেখায়, যা নিয়মিত অভ্যাস করলে মন শান্ত হয় এবং জীবনের ঝড়-ঝাপটা সহজ মনে হয়।

১. দোয়া:
দোয়া হল মুমিনের শক্তিশালী হাতিয়ার। আল্লাহর নৈকট্য ও সাহায্য চাইলে দুশ্চিন্তা, অশান্তি ও দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। কোরআনে বলা হয়েছে, “যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করে, আমি তো তাদের কাছে আছি। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই।” (সূরা বাকারা : ১৮৬)
রাসুলুল্লাহ (সা.) নিজেও দুশ্চিন্তার জন্য বিশেষ দোয়া করতেন।

২. ইখলাস (একনিষ্ঠতা):
আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে এবং মানুষের প্রশংসা বা স্বীকৃতির আশা না করলে মন শান্ত থাকে। কোরআনে নির্দেশ আছে, “তারা যেন আল্লাহর ইবাদাত করে তাঁরই জন্য দীনকে একনিষ্ঠ করে, সালাত কায়েম করে এবং যাকাত দেয়।” (সূরা বাইয়্যেনাহ : ৫)

৩. আল্লাহর নিয়ামত স্মরণ:
আমরা প্রতিনিয়ত আল্লাহর অগণিত নিয়ামতের মধ্যে রয়েছি, কিন্তু প্রায়ই সমস্যার দিকে বেশি মন দিই। নিয়ামত স্মরণ করলে অস্থিরতা কমে এবং মন প্রশান্ত হয়। (সূরা ইবরাহিম : ৩৪)

৪. আল্লাহর ওপর ভরসা:
যার হৃদয় আল্লাহর ওপর ভরসা রাখে, সে অশান্ত হয় না। হজরত ইবরাহিম (আ.) অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার সময় বলেছিলেন, “আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক।” সাহাবাদের ক্ষেত্রেও আল্লাহর ওপর বিশ্বাস তাদেরকে নিরাপদ রাখে। (সূরা আলে ইমরান : ১৭৩-১৭৪)

৫. ধৈর্য ধরা:
ধৈর্যশীল মানুষ মানসিক অস্থিরতায় ভোগেনা। কারণ আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। কোরআনে বলা হয়েছে, “হে ঈমানদারগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” (সূরা বাকারা : ১৫৩)

এই পাঁচটি সহজ আমল নিয়মিত অভ্যাস করলে মন শান্ত, হৃদয় প্রশান্ত ও জীবনের প্রতিটি ঝড়ের মোকাবিলা সহজ হয়ে ওঠে।

ভোরের আকাশ//হ.র

আমলইসলাম ধর্ম

শেয়ার করুন: