শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ঈদুল আজহার ইমামতির দায়িত্বে থাকছেন যারা

ধর্ম ডেস্ক

প্রকাশ : ৪ জুন ২০২৫, ৬:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ঈদুল আজহার ইমামতির দায়িত্বে থাকছেন যারা
মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ঈদুল আজহার ইমামতির দায়িত্বে থাকছেন যারা

আসন্ন পবিত্র ঈদুল আজহার নামাজে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ইমামতি করবেন সৌদি আরবের প্রখ্যাত ইসলামিক স্কলার ও ইমামগণ। মক্কার মসজিদুল হারামে ঈদের নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন শায়খ মাহের আল-মুয়াইকিলি।

এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি। সোমবার (২ জুন) সৌদি গেজেট এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের স্থানীয় সময় অনুযায়ী আগামী ৬ জুন (শুক্রবার) ভোর ৫টা ৫২ মিনিটে মসজিদুল হারামে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে, মদিনার পবিত্র মসজিদে নববিতে ঈদের জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন শায়খ ড. সালেহ আল-বুদাইর। তিনি নববির খতিব ও বিশ্বব্যাপী পরিচিত এক ইসলামিক ব্যক্তিত্ব, যার কণ্ঠে কোরআন তেলাওয়াত মুসলিম বিশ্বের নিকট অত্যন্ত প্রিয়।

দুই পবিত্র মসজিদের প্রশাসন থেকে জানানো হয়েছে, প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, যেন ঈদের নামাজ শান্তিপূর্ণ পরিবেশে ও নির্বিঘ্নে আদায় করা যায়।

ভোরের আকাশ//হ.ন

শেয়ার করুন: