শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের প্রশ্নই ওঠে না: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের প্রশ্নই ওঠে না: ধর্ম উপদেষ্টা
চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের প্রশ্নই ওঠে না: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন আগে জানিয়েছিলেন, হজযাত্রী পরিবহনের খরচ কমানোর জন্য জাহাজে হজযাত্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এতে প্রায় ৪০ শতাংশ খরচ সাশ্রয় সম্ভব হতো। তবে শেষ পর্যন্ত এটি বাস্তবায়িত হয়নি।

রোববার (২৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্ম উপদেষ্টা জানান, বড় কোনো জাহাজ কোম্পানি এগিয়ে না আসায় পরিকল্পনাটি সফল হয়নি। তিনি আরও বলেন, যদি জাহাজে হজযাত্রী পরিবহন করা যেত, তবে ব্যয় অনেকাংশে কমানো যেত।

এদিন তিনি বেদখল হওয়া ওয়াক্ফ সম্পত্তি উদ্ধারের বিষয়েও মন্তব্য করেন। উপদেষ্টা জানান, দেশে প্রায় ২ লাখ ৫৭ হাজার ৪০০ একর ওয়াক্ফ সম্পত্তি বেদখলে রয়েছে। এগুলো শিক্ষা, স্বাস্থ্য, মসজিদ-মাদরাসা উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ব্যবহার করার জন্য সরকার ডিজিটাল রেজিস্ট্রেশন, ভাড়া-ইজারা ব্যবস্থার স্বচ্ছতা এবং অবৈধ দখলমুক্ত করার পদক্ষেপ জোরদার করেছে।

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণ সংক্রান্ত গুজব প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং দেশের শান্তি ও সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, ওই পাহাড়ে নতুন মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনা নেই।

ধর্ম উপদেষ্টা আরও আহ্বান জানান, কেউ ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। সরকার ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

ভোরের আকাশ/হ.র

ধর্ম উপদেষ্টা

শেয়ার করুন: