শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে বিশেষ নির্দেশনা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে পর্যবেক্ষক কার্ড (পরিচয়পত্র) ও গাড়ির স্টিকার ইস্যুর ক্ষেত্রে নির্বাচন কমিশন কিছু বিশেষ নির্দেশনা প্রদান করেছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নির্বাচনে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা, ২০২৫’ মেনে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৮১টি পর্যবেক্ষক সংস্থার কেন্দ্রীয়ভাবে ৭ হাজার ৯৯৭ এবং স্থানীয়ভাবে সংসদীয় আসনভিত্তিক ৪৭ হাজার ৪৫৭ -সহ মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমতি প্রদান করা হয়েছে।

পর্যবেক্ষক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যুর ক্ষেত্রে কমিশন নিম্নোক্ত নির্দেশনা জারি করেছে - আবেদনের সাথে ইলেকশন অবজারভার-২, ইলেকশন অবজারভার-৩ ফরম যথাযথ আছে কিনা তা যাচাই করতে হবে। পর্যবেক্ষকদের জন্মতারিখ ১১ ফেব্রুয়ারি, ২০০৫ বা তার আগে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতার প্রমাণক হিসেবে এসএসসি এবং এইচএসসি বা সমমানের সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা নিতে হবে। প্রত্যেক পর্যবেক্ষক সংস্থার প্রধান তার প্রতিষ্ঠানের নিয়োগকৃত পর্যবেক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই মর্মে প্রত্যয়ন প্রদান করবেন।

ভোরের আকাশ/তা.কা


 

কার্ড ইস্যুনির্বাচন কমিশন

শেয়ার করুন: