শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ভুয়া বিয়ে এড়িয়ে চলার বিশেষ সতর্কবার্তা প্রবাসীদের জন্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ায় ভুয়া বিয়ে এড়িয়ে চলার বিশেষ সতর্কবার্তা প্রবাসীদের জন্য
মালয়েশিয়ায় ভুয়া বিয়ে এড়িয়ে চলার বিশেষ সতর্কবার্তা প্রবাসীদের জন্য

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য সতর্কবার্তা জারি করেছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাই মেট্রোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিবার গঠনের উদ্দেশ্য ছাড়া কেবল ব্যবসা, পাস বা অবৈধ বসবাসের সুবিধার জন্য করা ভুয়া বিবাহ গ্রেপ্তার ও কঠোর শাস্তির আওতায় পড়বে।

তিনি বলেন, “প্রমাণ মিললে বিদেশিরা গ্রেপ্তার হবেন, বিচার শেষে জেল সাজা এবং কালো তালিকাভুক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। ভুয়া বিয়ে কোনো পারিবারিক বন্ধন নয়, এটি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দার মর্যাদা (পিআর), ব্যাংক ঋণ, ব্যবসা ও অন্যান্য সুবিধা নেওয়ার জন্য কিছু বিদেশি ভুয়া বা চুক্তিভিত্তিক বিয়ের দিকে ঝুঁকছে। বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলোর প্রবাসীরা স্থানীয় নারীদের সঙ্গে বিয়ে করে সুবিধা নেন এবং পরে তালাক দিয়ে সম্পর্ক শেষ করেন।

দাতুক জাকারিয়া শাবান আরও জানান, বিদেশি স্বামী-স্ত্রীরা দীর্ঘমেয়াদি সামাজিক পাস (পিএলএস) পেলেও বৈধ অনুমতি ছাড়া কাজ করতে পারবেন না। সন্দেহজনক ক্ষেত্রে দম্পতিদের বাড়ি ও কর্মস্থলে হঠাৎ পরিদর্শন, সাক্ষাৎকার ও নথি যাচাই করা হচ্ছে।

ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) ইতোমধ্যেই পিডিআরএম, জেপিএন, ইসলামিক কর্তৃপক্ষ, এলএইচডিএন ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথ অভিযান চালাচ্ছে। তথ্য ভাগাভাগি ও সমন্বিত তদন্তের মাধ্যমে ভুয়া বিবাহের সঙ্গে যুক্তদের শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মালয়েশিয়া সরকার বারবার সাফ জানিয়েছে, “বিয়ে কখনো ব্যবসার টিকিট নয়। ভুয়া বিবাহের মাধ্যমে সুবিধা নেওয়া হলে কঠোর শাস্তি অনিবার্য।”

ভোরের আকাশ//হ.র

মালয়েশিয়াপ্রবাসী

শেয়ার করুন: