শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন রিমঝিম গ্রুপের ওয়ালিউর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ৮:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

২৫তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন রিমঝিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউর রহমান। আবাসন খাতে বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবে এ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। বাংলাদেশের রিয়েল এস্টেট শিল্পে তার বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়েছে। ওয়ালিউর রহমান দৈনিক নয়া শতাব্দীর প্রকাশক।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মিলেনিয়াম প্লাজা ডাউন টাউন হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্টজনদের সম্মাননা দেওয়ার আয়োজন করে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি। সাংস্কৃতিক আয়োজন শেষে শুরু হয় সম্মাননা প্রদান। ওয়ালিউর রহমানের হাতে সম্মাননা পদক তুলে দেন ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবং সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা ইয়াকুব আল আলি।

এ বছর সংগীতে অবদানের জন্য কবিতা কৃষ্ণ মূর্তি, সামাজিক ক্ষেত্রে নাদিয়া আল সাইয়িদ, সাহিত্যে কবি ড. শিহাব ঘানেম, অভিনয়ে রাজপাল যাদব, বাণিজ্যে শ্রী হর্ষবর্ধন নিয়তিয়া, হলিউড স্টুডিও ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক তারিক আহমেদ নিজামি, চিকিৎসা ক্ষেত্রে ডাক্তার সরোষ মণ্ডলসহ অন্যদের সম্মানিত করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

সম্মাননাদুবাইআরব আমিরাত

শেয়ার করুন: