শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে বাংলাদেশ, কর্মী ৮ লাখেরও বেশি

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে বাংলাদেশ, কর্মী ৮ লাখেরও বেশি
মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে বাংলাদেশ, কর্মী ৮ লাখেরও বেশি

মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত বিদেশি শ্রমিকদের তালিকায় এখন শীর্ষে বাংলাদেশিরা। দেশটিতে মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশই বাংলাদেশি। বর্তমানে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস নিয়ে মালয়েশিয়ায় কাজ করছেন ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি। সোমবার দেশটির সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল।

মন্ত্রী জানান, করোনা-পরবর্তী সময়ে অর্থনীতি পুনর্গঠনে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের চাহিদা বেড়ে যায়। সীমান্ত উন্মুক্ত হওয়ার পর ২০২২ সালে দেশটিতে প্রবেশ করেন প্রায় ৫০ হাজার বাংলাদেশি কর্মী। পরের বছর বিদেশি শ্রমশক্তি নিয়োগে সরকার শিথিল নীতি প্রয়োগ করলে বিপুলসংখ্যক বাংলাদেশি মালয়েশিয়ায় যান। শুধুমাত্র ২০২৩ সালেই প্রায় ৪ লাখ নতুন কর্মসংস্থান পান বাংলাদেশি শ্রমিকরা।

এ সময় তিনি আরও জানান, ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করায় ওই সময় ৭৯০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস

ভোরের আকাশ//হ.র

মালয়েশিয়াপ্রবাসী

শেয়ার করুন: