শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাশিয়ায় জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক অলিম্পিয়াডে তাসিন মোহাম্মাদের স্বর্ণপদক জয়

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ায় জলবায়ু সংক্রান্ত অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (আইওসই) বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের তাসিন মোহাম্মাদ স্বর্ণপদক জয় করেছেন।

রাশিয়ার সোচিতে ১৩ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে পাঁচজন তরুণ সদস্য অংশ নেন। প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের হাইস্কুল শিক্ষার্থীরা একত্রিত হয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে বাস্তব সমস্যার সমাধান করেন। বিশ্বমঞ্চের এ প্রতিযোগিতায় বাংলাদেশের টিমলিডার ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ফারহান মাসুদ তাসিন।

অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের মাহদি বিন ফেরদৌস, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের তাসিন মোহাম্মাদ, রাজশাহী কলেজিয়েট স্কুলের মো. নূর আহমেদ ও চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মো. আশিকুর রহমান।

বাংলাদেশের প্রতিনিধিরা এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে বিষয়ভিত্তিক চিন্তা-উদ্দীপক গবেষণা বিষয়ে আলোচনায় অংশ নেন।

প্রকল্প উৎসবে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের উদ্ভাবনী প্রকল্পটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উপস্থাপন করেন। পাশাপাশি সেখানে তারা অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় দলীয় উপস্থাপনায় নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দেন।

ভোরের আকাশ/এসএইচ

রাশিয়াআইওসই

শেয়ার করুন: