শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্ত্রীর নামে টিকিট কিনে ভাগ্য খুলল প্রবাসী বাংলাদেশির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ অক্টোবর ২০২৫, ১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্ত্রীর নামে টিকিট কিনে ভাগ্য খুলল প্রবাসী বাংলাদেশির
স্ত্রীর নামে টিকিট কিনে ভাগ্য খুলল প্রবাসী বাংলাদেশির

সংযুক্ত আরব আমিরাতের আলোচিত বিগ টিকিট লটারিতে এবার ভাগ্য খুলেছে এক প্রবাসী বাংলাদেশির। আল-আইনে রেস্তোরাঁ ব্যবসায়ী এই ব্যক্তি দীর্ঘ দুই বছর ধরে নিয়মিত টিকিট কিনলেও একবারও পুরস্কার জেতেননি। তবে এবার স্ত্রীর নামে টিকিট কিনেই বাজিমাত করলেন তিনি।

৪৩ বছর বয়সী এই প্রবাসী ১৬ বছর ধরে আমিরাতে বসবাস করছেন। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তার স্ত্রী ফারহানা আক্তারের নামে কেনা ০৩২১০৮ নম্বরের টিকিট ৫০ হাজার দিরহাম জিতেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা।

লটারির হোস্ট রিচার্ড যখন বিজয়ের খবর জানাতে ফারহানাকে ফোন দেন, তখন ফোনটি রিসিভ করেন তার স্বামী। তিনি জানান, “আসলে টিকিটটা আমি স্ত্রীর নামে কিনেছি। ধন্যবাদ, আমি সত্যিই খুব আনন্দিত।”

আল-আইনকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে অভিহিত করা এই বাংলাদেশি প্রবাসী জানান, স্ত্রীর নামে কেনা টিকিটই অবশেষে তাদের জীবনে সৌভাগ্য বয়ে এনেছে।

ভোরের আকাশ // হ.র

লটারি

শেয়ার করুন: