শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে জাতীয় এআই নেতার স্বীকৃতি পেলেন বাংলাদেশি বিজ্ঞানী

ভোরের আকাশ/এসএইচ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়েস আরবানা-শ্যাম্পেইনের (ইউআইইউসি) বাংলাদেশি বিজ্ঞানী ড. সৈয়দ বাহাউদ্দিন আলমকে জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নেতার স্বীকৃতি দেওয়া হয়েছে। এই স্বীকৃতি যুক্তরাষ্ট্রের সাদা বাড়ির ‘ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন প্ল্যান ২০২৫’ কার্যক্রমে ইউআইইউসি-এর সরকারি প্রতিক্রিয়ার অংশ হিসেবে প্রদান করা হয়েছে।

ড. সৈয়দ বাহাউদ্দিন আলম বর্তমানে ইউআইইউসি-এর গ্রেইঞ্জার কলেজ অব ইঞ্জিনিয়ারিং-এর নিউক্লিয়ার, প্লাজমা ও রেডিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। এই স্বীকৃতি উন্নত এআই গবেষণা ও যুক্তরাষ্ট্রের জাতীয় অগ্রাধিকারগুলোর মধ্যে শক্তিশালী সংযোগ স্থাপন করতে সাহায্য করবে।

ইউআইইউসি-এর পক্ষ থেকে হোয়াইট হাউসের বিজ্ঞান ও প্রযুক্তি নীতিমালা অফিসে পাঁচজন খ্যাতনামা অধ্যাপককে প্রস্তাব করা হয়, যার মধ্যে ড. আলমের পাশাপাশি রয়েছেন ন্যান্সি অ্যামাটো, বিল গ্রপ্প, ক্লারা নাহরস্টেড্ট ও অ্যানিতা নিকোলিচ।

এর মধ্যে বাহাউদ্দিন আলমের অবদানকে বিশেষভাবে তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুসান মার্টিনিস। তিনি বলেছেন, এআই নীতি প্রণয়ন ও গবেষণায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন ড. সৈয়দ বাহাউদ্দিন আলম। এআই’কে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, এনার্জি সিস্টেম এবং সাইবারসিকিউরিটির সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে বিশেষজ্ঞ বাংলাদেশি এ বিজ্ঞানী। তার দিকনির্দেশনা হোয়াইট হাউসের নীতি নির্ধারণে সহায়তা করবে, যাতে গুরুত্বপূর্ণ অবকাঠামো, বৈজ্ঞানিক গবেষণা ও জাতীয় নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে দায়িত্বশীলভাবে ব্যবহার করা যায়।

এছাড়া, ড. বাহাউদ্দিন আলম যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান, প্রকৌশল ও চিকিৎসা একাডেমির বিশেষজ্ঞ কমিটিতে ‘এআই ফাউন্ডেশন মডেলস ফর সায়েন্টিফিক ডিসকভারি অ্যান্ড ইনোভেশন’ বিষয়ক পরামর্শক হিসেবেও নিযুক্ত আছেন। এই পদে তিনি বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনে এআই ব্যবহার সম্পর্কিত গুরুত্বপূর্ণ নীতিমালা ও দিকনির্দেশনা দেন।

জাতীয় এআই নেতার খেতাব পেয়ে বাংলাদেশি এ বিজ্ঞানী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আমার ক্যারিয়ারের এই পর্যায়ে এমন স্বীকৃতি আশা করি নি। আমি এই সম্মান আমার পরিবার, শিক্ষার্থী, পরামর্শদাতা ও সহকর্মীদের উৎসর্গ করছি।

ভোরের আকাশ/এসএইচ

বিজ্ঞানীবাংলাদেশিএআইযুক্তরাষ্ট্রইউআইইউসি

শেয়ার করুন: