শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হাফেজে কোরআন নিহত

প্রবাসী ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হাফেজে কোরআন নিহত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হাফেজে কোরআন নিহত


দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাওলানা ইউসুফ নামে এক বাংলাদেশি হাফেজে কোরআন নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (৮ মে) স্থানীয় সময় সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ব্যবসায়িক কাজে দোকানের মালামাল কিনে জিরাস্টের লেকটনবার্গ থেকে জোহানেসবার্গ শহরে যাচ্ছিলেন মাওলানা ইউসুফ। পথিমধ্যে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত মাওলানা ইউসুফ বাংলাদেশের বগুড়া জেলার সোনাতলা উপজেলার বাসিন্দা। তিনি এক সময় ফোর্ডসবার্গ শহরের দেশি বাজারে চাকরি করতেন। পরবর্তীতে নিজস্ব গাড়িতে করে বিভিন্ন শহরে বাংলাদেশি পণ্য সরবরাহের ব্যবসা শুরু করেন।

সম্প্রতি তিনি ব্যবসা গুটিয়ে আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে। ব্যক্তিগত জীবনে তিনি একজন হাফেজে কোরআন ছিলেন এবং প্রবাসে ইসলামিক আদর্শে জীবনযাপন করতেন।

 

ভোরের আকাশ/ হ.র

শেয়ার করুন: