শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ক্লাভেরা এলাকায় তিন বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে রুট ৯এইচ সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে এক শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

কলাম্বিয়া কাউন্টি শেরিফ দপ্তরের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তরমুখী একটি টয়োটা প্রিয়াস গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউনের সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় প্রিয়াস গাড়ির চালক ২৯ বছর বয়সী বাংলাদেশি যুবক নজমুল রুবেল ঘটনাস্থলেই প্রাণ হারান। তার সঙ্গে থাকা অন্য দুই বাংলাদেশি যাত্রী—কুমিল্লার মোহাম্মদ হেরামন (৬০) ও নড়াইলের ফাহিম হালিমও (২৫) ঘটনাস্থলে নিহত হন। এছাড়া অপর গাড়ির যাত্রী জুলিয়া রিচি (৬২) নামের এক নারী মারা গেছেন।

আহতদের মধ্যে ৩৩ বছর বয়সী ফাতিমা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় আলবেনি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। একই গাড়িতে থাকা এক বছর বয়সী এক শিশুকেও হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে; চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। অন্য গাড়ির চালক লুকা পালভেনিয়ানকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

শেরিফ জ্যাকি সালভাতোরে এই দুর্ঘটনাকে ‘ভয়াবহ’ হিসেবে বর্ণনা করে জানান, প্রিয়াস গাড়িটি কেন নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে গিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। শেরিফ দপ্তরের ক্র্যাশ ইনভেস্টিগেশন টিম ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

এই মর্মান্তিক ঘটনায় নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে স্বজনরা জানিয়েছেন। স্থানীয় একটি মসজিদে তাদের জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকাজের জন্য রুট ৯এইচ সড়কে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ভোরের আকাশ/আ.র

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: