অস্ট্রেলিয়ায় পিঠা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্দার্ন টেরিটরির উপস্থাপনায় শনিবার (১ আগস্ট) বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব ‘বাংলাদেশি ফ্যাস্টিভাল ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ার মাররারার বাটেন রোডে।
উৎসব অনুষ্ঠানে সহযোগিতা করেছে নর্দার্ন টেরিটরি সরকার, অস্ট্রেলিয়া সরকার, সুহানা বুচার অ্যান্ড গ্রোসারি শপ, ইউর ডেনটিস্ট ডারউইন, ফ্রেশ মিট, আকরাম’স কিচেন, এসএসএসটিএ এবং ডারউইন হালাল বুচার। উৎসবের স্থানটি দেশ-বিদেশের সাংস্কৃতিক উৎসব, সামাজিক সমাবেশ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য একটি ইনডোর ও আউটডোর ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়।
পিঠা উৎসবটি শুধু উৎসবেই সীমাবদ্ধ থাকেনি। সেটাকে দেখা এবং শোনারও করে তোলা হয়েছে। যারা এখানে আসছেন বিনোদনের একটা সেরা অনুভূতি নিয়ে বাড়ি ফিরে গেছেন। উৎসবের দিনেই সেখানে অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী নাচ এবং লাইভ কনসার্ট। নাচে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের একঝাঁক নৃত্যশিল্পী। লাইভ কনসার্টে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছেন রাজীব আহমেদ, মেজবা বাপ্পী, লুইপা, আলমগীর এবং দীপক।
উৎসবে অংশগ্রহণের জন্য কোনো টিকিট ছিল না। প্রবাসী বাঙালিরা উৎসব উপভোগ করেছেন দেশীয় আমেজে। বিশেষ করে সেখানে বহুলাংশে বাংলায় কথা বলা দর্শকই সমবেত হয়েছিলেন। নাড়ির টান ও দেশ মাতৃকার অস্তিত্ব অনুভবের আবেগ তাড়িত দর্শক পারস্পরিক মানসিক লেনদেনে হয়েছেন আপ্লুত।
ভোরের আকাশ/এসএইচ