শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএর নতুন নেতৃত্বে রাজু আলীম ও আলমগীর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বসবাসরত পাবনাবাসীদের সংগঠন ‘গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে এ এস এম রাজু আলীমকে সভাপতি এবং আলমগীর হোসেন বেপারীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। প্রবাসী পাবনাবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব, ঐক্য ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি পাবনার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি প্রবাসে তুলে ধরার লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করবে।

নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন কুতুব উদ্দিন আইবেক ও হাফিজুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও শফিউল আলম ফুলন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আশফাকুল ইসলাম। মহিলা সম্পাদিকা আসমা খাতুন রুমা, সহসম্পাদিকা বিথিকা, ক্রীড়া সম্পাদক আলতাব হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক ফরিদুল আলম এবং প্রচার সম্পাদক নাবিল আহমেদ। উপদেষ্টা হিসেবে রয়েছেন সিরাজুল ইসলাম, ফজলুল হক খান, সাজ্জাদ প্রামাণিক বাচ্চু ও ডা. খোকন।

আরও পড়ুন

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

সভাপতি এ এস এম রাজু আলীম বলেন, দল-মত ও ব্যক্তিগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে প্রবাসী পাবনাবাসীর জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা সংগঠনের প্রধান লক্ষ্য। নতুন প্রজন্মকে পাবনার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি আরও সক্রিয় হবে।

সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বেপারী বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত পাবনাবাসীকে একটি প্ল্যাটফর্মে এনে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্পৃক্ততা বাড়ানো হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

ভোরের আকাশ/এসএইচ

রাজু আলীম ও আলমগীর

শেয়ার করুন: