বাংলাদেশের তরুণ শাকিবের সাফল্য আরব আমিরাতে

বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মো. শাকিব উদ্দিন ব্যবসায়িক সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ ডিসেম্বর ছিল শাকিব উদ্দিনের জন্য একটি স্মরণীয় দিন। এদিন আরব আমিরাতের প্রথম শ্রেণির গণমাধ্যম ছিল শাকিবময়। আরব আমিরাতের প্রথম শ্রেণির সব জাতীয় দৈনিকে শোভা পেয়েছে শাকিবের সাফল্যগাথা।
এর ভেতর উল্লেখযোগ্য দৈনিক হলো- খালিজ টাইমস, খালিজ টাইমস উর্দু, গালফ নিউজ, গ্লোবালি নিউজ ২৪, ইএই নিউজ। দীর্ঘদিন ধরে শাকিব দুবাইয়ে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছেন।
দুবাই সরকার তার ব্যবসায়িক দক্ষতা, বিনিয়োগ, আর্থিক অবদান এবং স্থায়ী কর্মকান্ড বিবেচনায় তাকে সংযুক্ত আরব আমিরাত সরকার সম্মানসূচক দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা প্রদান করেছেন। এই গোল্ডেন ভিসাধারীরা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত আরব আমিরাতে বসবাস, কাজ ও বিনিয়োগের সুযোগ পান। শাকিব উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান আমিরাতে দ্রæত প্রসার লাভ করেছে।
স্থানীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন তিনি। এছাড়া তার ব্যবসার মাধ্যমে উল্লেখযোগ্য রেমিট্যান্স বাংলাদেশে পাঠানো হয়, যা দেশের অর্থনীতিতেও অবদান রাখছে। ব্যবসার পাশাপাশি শাকিব উদ্দিন বাংলাদেশি অনেক কর্মীকে তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন।
এতে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। দুবাইয়ে দীর্ঘদিনের সুনাম ও সাফল্যের ভিত্তিতে পাওয়া এই গোল্ডেন ভিসা শাকিব উদ্দিনের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ