শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামায়াতের নিজস্ব এজেন্ডা নেই: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামায়াতের নিজস্ব এজেন্ডা নেই: শফিকুর রহমান
জামায়াতের নিজস্ব এজেন্ডা নেই: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‌জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো এজেন্ডা নেই। আমরা বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) যে ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, তেমনি একটি ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাচ্ছি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর মিরপুরের কাফরুল এলাকার ইব্রাহিমপুরে ঢাকা মহানগর উত্তর জামায়াতের গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহ রাব্বুল আ’লামীনই সর্বময় ক্ষমতার মালিক। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং ইচ্ছামত কেড়েও নেন। তিনিই মহান সত্তা, যিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন; আবার বেইজ্জতিও করেন। আমরা তা জুলাই বিপ্লবে সরাসরি প্রত্যক্ষ করেছি।

তিনি বলেন, ক্ষমতার দম্ভে মানুষের ওপর লাগামহীন জুলুম-নির্যাতন চালানো হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলা না করে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জেলজুলম, গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে। বিগত সরকার মনে করেছিল, তাদের অপশাসন ও দুঃশাসন কেয়ামত পর্যন্ত স্থায়ী হবে। কিন্তু আল্লাহ জালেমদের ছাড় দিলেও ছেড়ে দেন না। মূলত, আমাদের ওপর আল্লাহর সাহায্য এসেছে।

স্বৈরাচারের সাজানো-গোছানো তখতে তাউস বালির বাঁধের মতো তছনছ হয়ে গেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই বিজয়কে অর্থবহ ও টেকসই করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ও জাতির মুক্তির লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। মানুষের কল্যাণ ও মুক্তিই জামায়াতের রাজনীতির মূলনীতি। আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের দায়িত্ব ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব স্তরে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: