শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিরপুরে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ৩:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মিরপুরে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
মিরপুরে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর মিরপুরে আটতালা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মিথুন শরীফ মনতাসির (৩৫)। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

মিরপুরের সনি সিনেমা হলের পাশে বউবাজার নিজ বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন মিথুন। দুই ভাই, দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তিনি গোপালগঞ্জের মোকছেদপুরের উপজেলার হেলালুজ্জামানের।

মৃতের চাচা এসএম কামরুল হাসান বলেন, মিথুন দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। শুক্রবার মিরপুর ১০ নম্বর আলোক হসপিটাল গলিতে ফুফুর বাসায় বেড়াতে যায়। সেখানে ওই বাসার ছাদ থেকে নিচে পড়ে যায় সে। রক্তাক্ত অবস্থা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. ফারুক বলেন, রক্তাক্ত অবস্থা ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় আলোক হাসপাতাল পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: