শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পথশিশুদের পাশে মমতা আলোয় শিশু ফাউন্ডেশন

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ৯:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

শিশুদের কল্যাণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রাজধানীর কদমতলীতে ব্যতিক্রমী মানবিক কর্মসূচির আয়োজন করেছে মমতা আলোয় শিশু ফাউন্ডেশন।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় দনিয়ার জামাল মিয়ার মার্কেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের মাঝে খাবার  ও নতুন পোশাক বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতার অংশ হিসেবে  চুল কাটা ও গোসল করানোর ব্যবস্থাও করা হয়। 

‎মমতা আলোয় শিশু  ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলী  আলহাজ্ব মো. সোহাগ (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), মাসুদ হাসান লিটন(শিক্ষা অনুরাগী), শাহ আলম মোল্লা (বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিদ), ডা: শাহিন (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়), হালিম শিকদার (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), হাজী নজরুল ইসলাম (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), মালেক জোরদার (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), ডি এইচ রানা এবং সিনিয়র সাংবাদিক জহিরুল আলম পিলু।

উপদেষ্টা মন্ডলীর প্রত্যেকে মেধা ও বিচক্ষণ দক্ষতা দ্বারা সবসময় শিশুদের উন্নয়নমূলক ও মানবিক দিক নিয়ে কাজ করতে প্রস্তুত এবং আশাবাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আসাদুল শেখ ও অনুষ্ঠানটির সঞ্চালনা করেন হৃদয় ইসলাম চুন্নু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক হৃদয় ইসলাম, পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাব এর সেক্রেটারি সাংবাদিক দেবাশীষ মজুমদার, আবু বকর সিদ্দিক (সবুজ), সাংবাদিক জেসিকা, জাহিদ, কবির শাহ, বিপ্লব, মাইকেল, মুশফিক জ্যোতি, মিরাজ চৌধুরী ছাড়া অন্যান্য সাংবাদিক ও মিডিয়া কর্মীরা।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সমাজ সেবকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো, তাদের মৌলিক প্রয়োজন পূরণে সহায়তা করা এবং সমাজের বিত্তবানদের মানবিক কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। সমাজে মাদক ও সন্ত্রাসমুখী কর্মকাণ্ড প্রতিহত করতে শিশুদের নিয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী

এছাড়াও ভ্রাম্যমান শিক্ষামূলক কার্যক্রম ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করবেন বলে ব্যবস্থাপনা পরিচালক আশাদুল শেখ আশা ব্যক্ত করেন।

শিশুদের মুখে হাসি ফোটাতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রমকে আরো বড় প্ল্যাটফর্মে তুলে ধরার মানবিক চেষ্টা অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

মমতা আলোয় শিশু ফাউন্ডেশন

শেয়ার করুন: