প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বেশ কিছুদিন ধরে দেশের প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় ডিএমসিএলের প্রজেক্ট-১সহ বিভিন্ন কার্যক্রম নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর ও নেতিবাচক সংবাদ প্রকাশ করা হচ্ছে । প্রকাশিত এসব সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রজেক্ট-১ প্রকল্প পরিচালক।
তিনি বলেন, এসব সংবাদে ঢাকা মহানগরবাসীসহ দেশের আপামর জনসাধারণের মধ্যে ডিএমটিসিএল ও এর অধীন বিভিন্ন প্রকল্পের বিষয়ে নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে। ঘনবসতিপূর্ণ ঢাকা মহানগরীতে এমআরটি লাইন-১ এর মতো একটি জটিল একটি প্রকল্প স্থানীয় জনসাধারণের সক্রিয় সহযোগিতা ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয়। জনসাধারণের মধ্যে যদি প্রকল্প সম্বন্ধে বিভ্রান্তিমূলক ও বিরূপ ধারণা বিদ্যমান থাকে তাহলে এ প্রকল্প বাস্তবায়নে জনসাধারণের পক্ষ হতে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টির ঝুঁকি রয়েছে।
এ ছাড়া এ ধরনের নেতিবাচক সংবাদ ডিএমটিসিএল ও সরকারের ভাবমূর্তিকে ক্রমাগত ক্ষুণ্ন করছে। সে জন্যে এসব বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানানো হচ্ছে এবং সঠিক সংবাদ দেশবাসীর মাঝে তৎক্ষণাৎ পৌঁছে না দিলে ডিএমটিসিএল ও এর অধীন বিভিন্ন প্রকল্পের বিষয়ে জনমনে অসন্তুষ্টি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যা পরবর্তী সময়ে নিরসন করা জটিল হয়ে পড়তে পারে।
এমতাবস্থায়, চলমান নেতিবাচক সংবাদ প্রচারণার প্রতিবাদ জানানো ও প্রকল্প সম্বন্ধে সঠিক তথ্যাবলি মিডিয়ার মাধ্যমে জনসাধারণের মাঝে তুলে ধরার প্রক্রিয়া চলমান রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। সংবাদ বিজ্ঞপ্তি।