শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ৮:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, চার কমিশনারের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই কর্মপরিকল্পনা অনুমোদন হয়েছে।

এদিকে, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের ওপর দাবি-আপত্তির শুনানি বুধবার (২৭ আগস্ট) শেষ হয়েছে। ইসি সচিবালয় জানিয়েছে, চার দিনে ৩৩ জেলার ৮৪টি আসনের মোট ১ হাজার ৮৯৩টি দাবি-আপত্তির ওপর শুনানি হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি আবেদন প্রস্তাবের বিপক্ষে এবং ৭০৮টি পক্ষে ছিল।

ইসি সচিব জানান, নির্বাচনের রোডম্যাপের সব কার্যক্রম চূড়ান্ত হয়েছে এবং বর্তমানে টাইপিং চলছে। তিনি বলেন, আমরা যে কর্মপরিকল্পনা করেছি, তা প্রকাশ করা হবে। একটু অপেক্ষা করতে হবে।

নির্বাচনের রোডম্যাপে নির্বাচনের তফসিল ঘোষণার আগের ও পরবর্তী কার্যক্রম, রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপের সময়, ভোটার তালিকা হালনাগাদ, নতুন দলের নিবন্ধন, নির্বাচনী আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণ, প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কার্যক্রমের সময়সীমা উল্লেখ থাকবে।

পাবনা ও সিরাজগঞ্জে আসনবিন্যাস নিয়ে দাবিও উত্থাপিত হয়েছে। পাবনার পক্ষ সাঁথিয়া ও বেড়া-সুজানগরকে পৃথক আসনে ভাগ করার প্রস্তাব দিয়েছে, আর সিরাজগঞ্জের পক্ষ আগের আসন পুনর্বহালের দাবি জানিয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনরোডম্যাপনির্বাচন কমিশন

শেয়ার করুন: