শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঐতিহ্যের পথে ফিরে "সাবেকী" সাজে জ্যাকলিন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ৯:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলা নারীর পোশাকের ইতিহাসে শাড়ি শুধু একটি পোশাক নয়—এ এক সাংস্কৃতিক শক্তি, শিকড়ের পরিচয় এবং হাজার বছরের সৌন্দর্যের রূপকার। সেই ঐতিহ্যের নিখুঁত সৌন্দর্য নিয়েই সম্প্রতি সাবেকী লুকে একটি বিশেষ ফটোশুটে অংশ নিয়েছেন লেখক ও মডেল জ্যাকলিন।

এই ফটোশুটের অন্যতম বিশেষ দিক হলো—ব্লাউজ ছাড়া শাড়ি। ইতিহাস অনুযায়ী, বাংলার নারীরা ১৯শ শতকের আগে দীর্ঘদিন ধরে ব্লাউজ ছাড়াই শাড়িকে পূর্ণ পোশাক হিসেবে ধারণ করতেন। সে-সময়ের সেই প্রাকৃতিক ও আত্মবিশ্বাসী নারীর শক্তিকে আধুনিক ক্যামেরায় তুলে ধরাই এই শুটের উদ্দেশ্য।

জ্যাকলিনের  মুখে শিল্পীর অভিব্যক্তি, কপালে সাজানো টিপ, শরীরে আলপনার মৃদু ছায়া এবং শাড়ির মাটির রঙ—সব মিলিয়ে ছবিগুলো যেন বাংলার কোনো হারিয়ে যাওয়া অধ্যায় আবার নতুন করে ফিরে এসেছে। শুটটি পরিচালনা করেছেন দক্ষ ফটোগ্রাফার ও নির্মাতা মাহফুজ হাসান রাহাত। এটি "চিত্রজীবন" ফটোগ্রাফি এজেন্সির ব্যানারে সম্পন্ন হয়েছে। শুটটি করা হয় ক্যাফে মিরাতে। জ্যাকলিনের মেকাপ ও স্টাইলিং করেছেন রৌশান

জ্যাকলিন বলেন, নারীর শরীর কোনো দ্বিধার গল্প নয়। ব্লাউজের আগেও শাড়ি ছিল, ছিল আত্মমর্যাদা। আমি আজ সেই শিকড়ে ফিরে গেলাম—একটু ইতিহাস, একটু শিল্প নিয়ে। বাংলা পোশাকের অতীত, বর্তমান এবং নারীর স্বাধীনতাকে এক ক্যানভাসে তুলে আনার এই প্রচেষ্টা নিঃসন্দেহে বাংলা ফ্যাশন দৃশ্যে একটি নতুন দৃষ্টান্ত তৈরি করবে।

ভোরের আকাশ/এসএইচ

জ্যাকলিন

শেয়ার করুন: