শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লঞ্চের কেবিনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর এক কলেজ শিক্ষার্থীকে লঞ্চের কেবিনে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (৮ মার্চ) হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে আসার পথে নির্যাতনের শিকার হওয়ার কথা জানান ওই শিক্ষার্থী।

সোমবার (৯ মার্চ) রাতে মামলা হওয়ার পর মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কোতোয়ালি থানার ওসি শাহ্ মো. ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি এশিয়া পোস্টকে বলেন, গত রোববার হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে আসার পথে নির্মম নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী।

ওসি বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী ও গ্রেপ্তারকৃত দুজন একই এলাকার। ওই শিক্ষার্থীকে তার বাবা লঞ্চে উঠিয়ে দিয়ে চলে যাওয়ার সময় সাবিক ও নুরুজ্জামানকে দেখতে পান। মেয়ের বাবা ওই দুজনকে চিনতে পেরে তাদের সঙ্গে কথা বলেন। মেয়েকে তার বাবা লঞ্চে রেখে চলে গেলে দীর্ঘ লঞ্চযাত্রা ও কেবিনে একা থাকায় ছেলে দুজন কথা বলার সুযোগ নিয়ে তার ওপর নির্মম নির্যাতন চালায়।

ওসি ফয়সাল আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পর ভিকটিমকে নিয়ে হাসপাতালে ভর্তি করাই এবং বিস্তারিত শুনে আসামিদের গ্রেপ্তারে মাঠে নামি। গতকাল সোমবার দিনভর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে সোমবার রাতে মামলা করেন। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠান হয়েছে।

ভোরের আকাশ/আ.র

কলেজ ছাত্রীকে ধর্ষণ

শেয়ার করুন: