শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও দেখে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও দেখে গ্রেপ্তার ১
রাজধানীতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও দেখে গ্রেপ্তার ১

রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে চেইন-ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে গাজীপুরের পূবাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ছিনতাইয়ের ভিডিও ছড়িয়ে পড়ার পর শাকিলকে আমরা শনাক্ত করি। এ ঘটনায় থানায় মামলা করা হয়। এরপর অভিযান চালিয়ে গাজীপুরের পূবাইল থেকে তাকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার শাকিলের কাছ থেকে মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে, বুধবার ভোরে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে রুপার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: