শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪
ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪

রাজধানীর ধানমন্ডিতে অলংকার নিকেতন জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা র‍্যাবের পোশাক পরে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করে। বুধবার (২৬ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তারিকুজ্জামান জানান, বুধবার ভোরে ধানমন্ডি ৮ নম্বর সড়কের একটি বাসায় ২০-২৫ জনের একটি ডাকাত দল হানা দেয়। তারা নিজেদের র‍্যাব, ম্যাজিস্ট্রেট এবং ছাত্র পরিচয় দেয়। ডাকাত দলের প্রায় ১০ জন সদস্য র‍্যাবের পোশাক পরা ছিলেন।

পুলিশ জানায়, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ডাকাতরা বাসা থেকে এক-দেড় লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এছাড়া ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় থাকা একটি অফিস থেকে ২০-২৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।বাসার মালিক তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পাশের একটি নির্মাণাধীন ভবনে কাজ করা শ্রমিকদের সহায়তায় পুলিশ চার ডাকাতকে আটক করতে সক্ষম হয়। অভিযানের সময় দুই পুলিশ সদস্য আহত হন।

ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু জানান, জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদ বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার চারজনসহ পলাতকদের আসামি করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং পলাতক কয়েকজন ডাকাতকে শনাক্ত করা গেছে। বাকিদের শনাক্তের কাজ চলছে এবং দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: