শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেরাদিয়ায় ভাগনেকে হত্যার অভিযোগ মামার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৫, ১০:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
মেরাদিয়ায় ভাগনেকে হত্যার অভিযোগ মামার বিরুদ্ধে
মেরাদিয়ায় ভাগনেকে হত্যার অভিযোগ মামার বিরুদ্ধে

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকায় সুমন গাজী (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ করা হয়েছে তারই আপন মামার বিরুদ্ধে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৬টার দিকে মেরাদিয়া মধ্যপাড়া মসজিদ গলিতে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন কাজী সবজি বিক্রেতা ছিলেন। এ ঘটনায় তাঁর মামা মোস্তফাকে (৬০) আটক করেছে পুলিশ।

নিহত সুমনের বড় ভাই মো. আলমগীর হোসেন বলেন, তারা মেরাদিয়া মসজিদে গলির মুক্তারের বাড়িতে থাকেন। একই গলিতে তার মামা মোস্তফা পরিবার নিয়ে থাকেন। আজ মঙ্গলবার সকালে মামার বাড়ির সামনে সুমনের সাথে হাতাহাতি হয় মামা মোস্তফার। এক পর্যায়ে মামা মোস্তফা তার দুই ছেলে, মেয়ে এবং স্ত্রী মিলে সুমনকে ধরে ঘরের ভেতর নিয়ে সেখানে ইট দিয়ে মাথায় আঘাত করে। মেরে ফেলার পর তাকে গলির মসজিদের পাশে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি বলেন, এক ছেলে ও এক মেয়ের জনক সুমন। কারওয়ান বাজারে কাঁচামাল কুড়িয়ে সেগুলো বিক্রি করতেন তিনি। দুই বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সুমন। তার চলাফেরায় অস্বাভাবিকতা দেখা যায়। আজ সকালে সুমন তার আপন মামা মোস্তফার ঘরের জানলা ভেঙেছে এই অভিযোগ করে সুমনকে খুন করেছেন তিনি ও তার পরিবার। এর আগেও সুমনকে তিনি মারধর করেছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনা তদন্ত করছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: