শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্রকৌশলীদের মানববন্ধন

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ৮:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্রকৌশলীদের মানববন্ধন
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্রকৌশলীদের মানববন্ধন

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গনহত্যার প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন প্রকৌশলীরা। 

বুধবার প্রকৌশলীদের সংগঠন দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ, ঢাকা মহানগরী উত্তর এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

সংগঠনের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত এ মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল কনসাল্ট্যান্ট ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রকৌশলী মোহাম্মদ ইসমাঈল, শিল্পপতি প্রকৌশলী কামরুল ইসলাম, তরুণ প্রকৌশলী ইমরুল কায়েস পরাগ প্রমূখ।

মানবন্ধনে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার দাবি করেন। স্বাধীন ফিলিস্তিনের জন্য সকল ধরনের কূটনৈতিক তৎপরতা চালানোসহ বিশ্ব-নেতৃত্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। পাশাপাশি গত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশী পাসপোর্ট হতে ইসরায়েল ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার প্রতিবাদ করে তা আবারও বলবৎ করার দাবী জানান নেতারা। 

মানববন্ধনে বক্তারা ইসরায়েলি বর্বরতা থামাতে চাপ প্রয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত উদ্ভাবনসহ বুদ্ধিবৃত্তিক নানাবিধ উদ্যোগে প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানান।

প্রকৌশলীদের পক্ষ হতে ফিলিস্তিনের পক্ষে পরিচালিত সম্ভাব্য সকল কার্যক্রমে মানবতাবাদী বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানানো হয় এ মানববন্ধন হতে। 

এছাড়াও বক্তারা ফিলিস্তিনের মজলুম জনতাকে সাহায্যের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

ভোরের আকাশ/এসএইচ 

শেয়ার করুন: