শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘মার্চ ফর গাজা’য় চিকিৎসাসেবা দেবে এনডিএফ ও ঢামেক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
‘মার্চ ফর গাজা’য় চিকিৎসাসেবা দেবে এনডিএফ ও ঢামেক
‘মার্চ ফর গাজা’য় চিকিৎসাসেবা দেবে এনডিএফ ও ঢামেক

গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সার্বিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। একইসঙ্গে চিকিৎসা সেবায় বাড়তি প্রস্তুতি নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। দল-মত নির্বিশেষে বিপুল মানুষের জমায়েতের প্রত্যাশা করা হচ্ছে এ কর্মসূচিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০টি জরুরি সেবা বুথ স্থাপন করা হবে। প্রতিটি বুথে দায়িত্ব পালন করবেন ১৫-২০ জনের একটি দল, যার মধ্যে থাকবেন চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা। দিনব্যাপী এই বুথগুলোতে প্রাথমিক চিকিৎসা ছাড়াও সরবরাহ থাকবে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ।

এতে বলা হয়, জরুরি সেবা বুথে আসা অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তচাপ ও গ্লুকোজ পরীক্ষা করানোর সুযোগ পাবেন। এমনকি চিকিৎসা সেবা বুথের পাশে প্রস্তুত থাকবে ৬টি অ্যাম্বুলেন্সও, যাতে যেকোনো জরুরি অবস্থায় দ্রুত চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালে রোগী স্থানান্তর করা যায়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, এই কর্মসূচিতে অনেক লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। লোকজন গরমে অথবা যেকোনো কারণে অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য বাড়তি প্রস্তুতি নিয়ে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দিনব্যাপী এসব কর্মসূচি প্রসঙ্গে ন্যাশনাল ডক্টরস ফোরামের এক মুখপাত্র জানান, গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানাতে যারা রাজপথে অংশ নিচ্ছেন, তাদের যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হতে হয় সেই লক্ষ্যে আমরাও উদ্যোগ নিচ্ছি।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: