শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিসি সম্মেলন শুরু ৩ মে, চলবে ৬ মে

মাঠ কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিত করার প্রস্তাব

মাজাহারুল ইসলাম

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু ৩ মে, চলবে ৬ মে পর্যন্ত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠন করা বিএনপির এটিই প্রথম ডিসি সম্মেলন। সাধারণত দেশ ও দেশের মানুষের কল্যাণে প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। এ সম্মেলনে সরকারের নীতিনির্ধারক, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হবে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

এবারের সম্মেলনে ডিসিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। তুলে ধরবেন সংশ্লিষ্ট জেলার উন্নয়ন প্রকল্প সম্পর্কিত নানা সমস্যার বিষয়েও। পাশাপাশি কর্মক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতার কথাও সরকারপ্রধানকে জানাবেন তারা। সরকার প্রধান তারেক রহমান মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কথা শুনবেন এবং জননিরাপত্তাসহ জনকল্যানে সার্বিক বিষয়ে দিকনির্দেশনা দেবেন বলে সূত্রে জানা গেছে।

জানা গেছে, এর আগে রাষ্ট্রপতি-স্পিকারের সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাৎ ছিল না। এবার সেটা থাকছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর এটি হতে যাচ্ছে প্রথম জেলা প্রশাসক সম্মেলন। প্রতি বছর মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ডিসি ও কমিশনারদের নিয়ে ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলনের তত্ত্বাবধান করে। গত বছর ৩৫৪টি প্রস্তাব ছিল। সে হিসেবে প্রায় দেড় শতাধিক প্রস্তাব বেড়েছে এবার। সম্মেলন চলাকালে কার্য অধিবেশনগুলোতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবরা উপস্থিত থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মূল্যবান উপদেশ ও দিকনির্দেশনা দেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা যায়, কার্যপত্রে অন্তর্ভুক্ত হওয়া ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে এ সম্মেলনে। তবে ডিসি সম্মেলন উপলক্ষে আটজন বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিদের কাছ থেকে এক হাজার ৭২৯টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে যাচাই-বাছাই করে ৪৯৮টি প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। এ প্রস্তাবগুলো নিয়েই সম্মেলনে আলোচনা করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ দ্বিমত করায় এবং আগের ডিসি সম্মেলনে উপস্থাপিত হওয়ায় অনেক প্রস্তাব কার্যপত্রে রাখা হয়নি বলে জানা যায়।

এছাড়া, এবার ডিসি সম্মেলনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান ও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে জেলা প্রশাসকরা সাক্ষাৎ করবেন জানান মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মোহাম্মদ খোরশেদ আলম খান।

তিনি বলেন, এ বছর ৫৬টি মন্ত্রণালয়, বিভাগ, কার্যালয় ও সংস্থার বিষয়াদি ৩৪টি কার্য-অধিবেশনে আলোচনা হবে। ডিসি সম্মেলনে কার্য-অধিবেশনগুলোতে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা, সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত থাকবেন। অধিবেশনের সময় ৪৯৮টি ছাড়াও ডিসিরা তাৎক্ষণিক বিভিন্ন প্রস্তাব তুলে ধরবেন। কার্যঅধিবেশনে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব।

যে সব প্রস্তাব উঠছে: মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, বিভাগীয় কমিশনার ও ডিসিদের প্রস্তাবে জনদুর্ভোগ কমানো, ভূমি ব্যবস্থাপনা, জনসেবা ও স্বাস্থ্যসেবা বৃদ্ধি, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, দেশব্যাপী পর্যটনশিল্পের বিকাশে উপযুক্ত পরিবেশ তৈরি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে আধুনিক পদ্ধতি অনুসরণ গুরুত্ব পাবে। স্থানীয় পর্যায়ে কর্ম-সৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন, গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগব্যবস্থা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে সচেতনতা বৃদ্ধির বিষয়ও উঠে এসেছে প্রস্তাবে। এছাড়া মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা ও এগুলোর কার্যক্রম জোরদারের বিষয়েও ডিসিরা বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছেন।

ডিসিরা প্রস্তাবে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকায় ও আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে মাদকমুক্ত সমাজ নিশ্চিত করতে না পারা, সীমান্ত দিয়ে অবাধে মাদক আসা প্রতিরোধ, ভারতের ফারাক্কা বাঁধের ভয়াবহতা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে রক্ষা করতে দ্রুত পদ্মা ব্যারাজ নির্মাণের কথা জানিয়েছেন।

একইসঙ্গে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও ঝিনাইদহ জেলার প্রায় দেড় লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প (জি-কে প্রজেক্ট) জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্প দ্রুত বাস্তবায়নেরও প্রস্তাব দিয়েছেন ডিসিরা। ভর্তি ও নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যেন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারেন সেজন্য আইন পরিবর্তন করা, কওমি মাদরাসা স্থাপনে নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় পাঠদান নিশ্চিতে সংশ্লিষ্ট ভাষায় শিক্ষক নিয়োগের প্রস্তাবও দিয়েছেন ডিসিরা। এছাড়া ফরিদপুরে পাবলিক বিশ্ববিদ্যালয় করাসহ শিক্ষা বিষয়ে আরও বেশকিছু প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা।

আরও পড়ুন

কক্সবাজারে আবাসিক হোটেলে মিলল অর্ধগলিত মরদেহ

গাজীপুর জেলায় অর্থনৈতিক অঞ্চল করে শিল্পকারখানাকে একটি নির্দিষ্ট স্থানে আনতে সরকারের কাছে প্রস্তাব করেছেন জেলা প্রশাসক (ডিসি)। স্বাস্থ্যসেবা বিভাগের কাছে এক ডিসি প্রস্তাব দিয়েছেন, দেশের প্রত্যেক উপজেলা হাসপাতালে একটি সচল অ্যাম্বুলেন্স নিশ্চিত করার, প্রবীণদের জন্য হাসপাতালে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছেন ডিসিরা। প্রতিদিন নানা গুজব রুখতে জেলা পর্যায়ে ফ্যাক্ট চেকিং সেন্টার স্থাপন করার প্রস্তাবও দিয়েছেন ডিসিরা। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিলে আইসিটি বিভাগ এটি বাস্তবায়ন করবে।

এছাড়া সরকারি কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) অনলাইনে প্রদান করার প্রস্তাব এসেছে জনপ্রশাসনের কাছে। সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমানবন্দর করা, কারাগারের নিরাপত্তায় ওয়াচ টাওয়ার স্থাপনের প্রস্তাবও দিয়েছেন ডিসিরা। প্রথম দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এরপর দুপুর ১২টায় হবে প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা। সমাপনী অধিবেশনও ওসমানী স্মৃতি মিলনায়তনেই হবে।

ভোরের আকাশ/নি

ডিসি সম্মেলন

শেয়ার করুন: