শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নববর্ষের দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নববর্ষের দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন
নববর্ষের দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন

বাংলা নববর্ষের দিন বর্ষবরণ শোভাযাত্রা চলাকালে (সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) মেট্রোরেলের শাহবাগ ও টিএসসি স্টেশসে যাত্রী উঠানামা বন্ধ থাকবে। এ ছাড়া সর্ব সাধারণের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের সুযোগ থাকবে বিকাল ৫টা পর্যন্ত। এরপর বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম শেখ বলেন, চারুকলা অনুষদ শিক্ষক ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পহেলা বৈশাখ উদযাপনের পরিকল্পনা সাজানো হয়েছে।

আজাহারুল ইসলাম শেখ বলেন, কোনো চাপ নেই। মঙ্গলের ব্যানারে সর্বস্তরের মানুষের অংশ ছিল না। তাই পুরোনো নামটি পুনরুদ্ধার করা হয়েছে। মঙ্গল শব্দে কোনো আপত্তি নেই।

চারুকলা অনুষদের ডিন বলেন, যখন শোভাযাত্রা শুরু হয় ১৯৮৯ সালে, তখন আনন্দ শোভাযাত্রা ছিল। সেখানেই ফিরতে চাই। কারণ এখানে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ থাকবে।

এদিকে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নাম রাখা হয়েছে। এই নামে এবার বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, শোভাযাত্রার উপকমিটির সদস্যসচিব অধ্যাপক এ এ এম কাওসার হাসান, প্রক্টর সাইফুদ্দীন আহমদ এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটি ও উপকমিটিসমূহের সদস্যরা।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: