শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলের দোকানে লাগা আগুনে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৫, ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফুলের দোকানে লাগা আগুনে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ৩
ফুলের দোকানে লাগা আগুনে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুনে গ্যাসের বেলুন বিস্ফোরণে তিনজন দগ্ধ ও দুজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধরা হলেন- মো. রিয়াজুল (৫৫), শাওন (২৫) ও মো. ফয়েজ (৩০)। আহত দুজন হলেন- মো. শামীম (৪৫) ও মো. কালু (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। 

তিনি জানান, শাহবাগে একটি বেলুনের দোকানে গ্যাস বেলুন বিস্ফোরণে তিনজন দগ্ধ ও দুজন আহত হন। দগ্ধদের মধ্যে রিয়াজুলের শরীরের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ ও ফয়েজের ১৪ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে দুজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে শাহবাগে টিনশেড একটি ফুলের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ঝুলন্ত বৈদ্যুতিক তার ও হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: