শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ৪:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে রোববার (৭ ডিসেম্বর) বিকেলে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বিএফইউজের সাবেক সভাপতি এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে। আজ বিকেলে রাজধানীর মালিবাগের নিজ বাসা থেকে ডিবির একটি বিশেষ টিম তাকে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

শওকত মাহমুদের ছোট ছেলে সুলতান মাহমুদ সিয়াম বলেন, ‘বাবাকে আমাদের আফতাবনগরের বাসার নিচ থেকে নিয়ে গেছে। তারা (ডিবি) সাড়ে ১২টার দিকে এসেছিল। আধা ঘণ্টা কথা বলেছে। তারপর নিয়ে গেছে।’

শওকত মাহমুদ বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনের অন্যতম পরিচিত নাম। পাশাপাশি তিনি রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ২০২৩ সালের ২১ মার্চ শওকত মাহমুদকে বিএনপির ভাইস চেয়ারম্যানসহ দলের সব পদ থেকে ‘বহিষ্কার’ করা হয়েছিল। তার আগে, ১৬ মার্চ বনানীতে জাতীয় ইনসাফ কমিটি (ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস) নামে এক অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় সরকার গঠন করে নতুন সংবিধান প্রণয়ন ও তার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়।

বিএনপির রাজনীতিতে তিনি সরাসরি যুক্ত হন ২০০৯ সালে। দলে যোগ দিয়েই চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হয়ে যান। ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে শওকত মাহমুদকে দলের ভাইস চেয়ারম্যান করে নেয় বিএনপি। বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার পর শওকত মাহমুদ ২০১৫ সালে গ্রেপ্তার হয়ে একবছরের বেশি সময় কারাবাস করেন।

ভোরের আকাশ/এসএইচ

 

 

 

জাতীয় প্রেস ক্লাবসাংবাদিকশওকত মাহমুদ

শেয়ার করুন: