শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে মোহনলালের বড় চমক

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালয়ালম সিনেমা ‘দৃশ্যম’-এর প্রথম দুই কিস্তির সাফল্যের পর এবার আরও রহস্য, আতঙ্ক ও অজানা বিপদের আভাস নিয়ে আসছে ‘দৃশ্যম ৩’। এই মালয়ালম সিনেমাটি পরিচালনা করেছেন জিতু জোসেফ। অভিনয়ে জর্জকুট্টির ভূমিকায় আবারও ফিরছেন মহাতারকা মোহনলাল। এর পাশাপাশি থাকছেন মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিল। আগামী ২১ মে ২০২৬-এ মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত থ্রিলার ‘দৃশ্যম ৩’।

গল্পের প্রেক্ষাপট অনুযায়ী, জর্জকুট্টি এবার এক অচেনা ও অদৃশ্য শত্রুর মুখোমুখি। দর্শকের কাছে আলাদা জায়গা করে নিয়েছে জর্জকুট্টি চরিত্রটি।।

জানা গেছে, শনিবার রাতে কোচিতে আয়োজিত ট্রেলার প্রকাশ অনুষ্ঠান করা হয়েছে।

এই অনুষ্ঠানে রিচালক জিতু জোসেফ বলেন, এবার গল্পের ধরণ আগের দুই ছবির চেয়ে ভিন্ন। তাঁর ভাষায়, প্রথম ও দ্বিতীয় পর্বে জর্জকুট্টি জানতেন কারা তাঁকে অনুসরণ করছে। কিন্তু এবার তিনি নিজেই বুঝতে পারছেন না, কে তাঁর পেছনে লেগেছে।

পরিচালক আরও বলেন, আগের কিস্তিগুলোতে পুলিশ ও নিহত তরুণের পরিবারকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয়েছিল। তবে নতুন ছবিতে পরিস্থিতি আরও জটিল ও অনিশ্চিত।  দর্শকদের জন্য এবারও বড় ধরনের চমক অপেক্ষা করছে।

জর্জকুট্টিকে বাঁচিয়ে রাখার কথা উল্লেখ করে অভিনেতা মোহনলাল বলেন, চরিত্রটির যাত্রা এখনো শেষ হয়নি। এমনকি দর্শকের আগ্রহ থাকলে ‘দৃশ্যম ৪’ ও ‘দৃশ্যম ৫’-এর সম্ভাবনাও আছে।

এই অভিনেতার আরও বলেন, প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর নাকি ভবিষ্যতের আরও কিস্তি নিয়েও ভাবনা শুরু করে দিয়েছেন।

এর আগে,  ২০১৩ সালে মুক্তির পর প্রথম ‘দৃশ্যম’ ব্যাপক সাড়া ফেলে। পরে এর দ্বিতীয় কিস্তিও দর্শক ও সমালোচকদের প্রশংসা পায়। শুধু মালয়ালম নয়, হিন্দি রিমেক দুটিও বক্স অফিসে সফল হয়। পুরো সিরিজের কেন্দ্রে রয়েছেন এক সাধারণ কেবল ব্যবসায়ী জর্জকুট্টি, যিনি পরিবারকে রক্ষার জন্য অসম্ভব ঠান্ডা মাথায় একের পর এক কৌশল সাজান।

ভোরের আকাশ/মেদ্র 

দক্ষিণী সিনেমা

শেয়ার করুন: