শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আরশ ওলাখ-মেহরীন পিরজাদার নতুন জীবন শুরু

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ৩:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২১ সালে বাগদান ভেঙে যাওয়ার পর থেকে ভারতীয় অভিনেত্রী মেহরীন পিরজাদার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা চলছিল। গত বছর তার গোপন বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে, সে সময় তা তীব্রভাবে অস্বীকার করেছিলেন তিনি। তবে এবার আর কোনো গোপনীয়তা নয়—ভক্তদের চমকে দিয়ে নিজের বিয়ের খবর নিজেই প্রকাশ করলেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনেত্রী মেহরীন পিরজাদা বিয়ে করেছেন। তার স্বামীর নাম আরশ ওলাখ। রবিবার (২৬ এপ্রিল) হিমাচল প্রদেশে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এদিকে মেহরীন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, তিনি পরেছেন সিকুইন কাজ করা ব্লাশ-পিঙ্ক লেহেঙ্গা। এর সঙ্গে লেয়ারড স্টোন নেকলেস ও ম্যাচিং কানের দুল পরেছেন তিনি। হালকা মেকআপে ঘোমটার নিচে খোলা চুলে তাকে দেখা যায় অনন্য রূপে।

অন্যদিকে তার বর আরশ ওলাখও একই রঙের ব্লাশ-পিঙ্ক পোশাকে সেজেছিলেন। মেহরীন ক্যাপশনে লেখেন, “২৬.০৪.২৬।” এরপর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই নবদম্পতি।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে গোপন বিয়ের গুঞ্জন উঠলে মেহরীন পিরজাদা বলেছিলেন, “আমি অবিবাহিত। আমি কাউকে বিয়ে করিনি। বিশ্বাস করুন, যেদিন সত্যিই বিয়ে করব, সেদিন সবাই জানবে।” শেষ পর্যন্ত নিজের প্রতিশ্রুতি অনুযায়ীই বিয়ের খবর প্রকাশ করলেন তিনি।

প্রসঙ্গত, মাত্র ১০ বছর বয়সে র‍্যাম্পে হাঁটার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন মেহরীন। ২০১৩ সালে ‘মিস পারসোনালিটি সাউথ এশিয়া কানাডা’সহ একাধিক সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। এরপর ভারত ও কানাডার বিভিন্ন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে পরিচিতি পান।

পরবর্তীতে চলচ্চিত্রে নাম লেখান তিনি। ২০১৬ সালে তেলেগু ভাষার সিনেমা ‘কৃষ্ণা গাডি ভীরা প্রেমা গাধা’-এর মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক ঘটে। ২০১৭ সালে ‘ফিল্লৌরি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মেহরীন পিরজাদা।

ভোরের আকাশ/সু.পা

ভারতীয় অভিনেত্রীমেহরীন পিরজাদা

শেয়ার করুন: