শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিগগিরই চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদমুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেছেন, ৫ আগস্ট সারাদেশ থেকে ফ্যাসিস্টদের দোসরদের মুক্ত করা হলেও চলচ্চিত্রাঙ্গন এখনও পুরোপুরি সেই প্রভাবমুক্ত হয়নি। তিনি দাবি করেন, খুব শিগগিরই চলচ্চিত্রের সব অঙ্গন থেকে ফ্যাসিবাদের প্রভাব দূর করা হবে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বিএফডিসিতে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বদিউল আলম খোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের প্রধান উপদেষ্টা চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

নায়ক উজ্জ্বল বলেন, চলচ্চিত্র অনুদান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার দলমত নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে প্রদান করতে হবে। তিনি আরও বলেন, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডকে কার্যকরভাবে পরিচালনা করতে হবে এবং এফডিসির বর্তমান পরিস্থিতির উন্নয়ন জরুরি। তার মতে, এফডিসিতে বেশি সিনেমা নির্মাণের সুযোগ তৈরি করা হলে চলচ্চিত্র শিল্প আরও শক্তিশালী হবে। সভায় তিনি চলচ্চিত্রের বিভিন্ন কমিটিতে বিনোদন সাংবাদিকদের অন্তর্ভুক্ত করারও দাবি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম, হান্নান মজুমদার, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, ফাইট ডিরেক্টর আরমান, অভিনেত্রী কেয়া চৌধুরীসহ অনেকে।

সঞ্চালনা করেন মহাসচিব এবিএম সোহেল রশিদ ও যুগ্ম মহাসচিব জি এম সাঈদ। সভায় চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, ফাইট ডিরেক্টর, মেকআপ আর্টিস্টসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

ঢালিউড

শেয়ার করুন: