শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘দেনা পাওনা’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন মান্নাত

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘দেনা পাওনা’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন মান্নাত
‘দেনা পাওনা’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন মান্নাত

সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘দেনা পাওনা’-তে যুক্ত হয়েছেন উদীয়মান অভিনেত্রী ও মডেল এঞ্জেলিনা জাস মান্নাত। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা সাদেক সিদ্দিকী। ২০২২-২৩ অর্থবছরের অনুদানে নির্মিত এই ছবির চিত্রায়ণ ইতোমধ্যেই শুরু হয়েছে।

মান্নাত জানান, বৃহস্পতিবার (২৬ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং শিগগিরই শুটিংয়ে অংশ নেবেন।

চলচ্চিত্রটির কাহিনি নির্মিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই, সংলাপ ও চিত্ররূপ দিয়েছেন মিরণ মহিউদ্দিন।

গল্পটি ঘুরে দাঁড়িয়েছে একটি গ্রামীণ মধ্যবিত্ত পরিবারের আবহে। পরিবারটিতে রয়েছে পাঁচ ভাই, তাদের পাঁচ স্ত্রী, একমাত্র বোন ও দুই নাতনি। পাশের গ্রামের এক জমিদারপুত্র ভালোবেসে ফেলেন ওই মেয়েটিকে এবং বিয়ের পর পণ সংক্রান্ত জটিলতায় ঘটে পারিবারিক টানাপড়েন। পণকে কেন্দ্র করে তৈরি হয় মানসিক অবক্ষয়, যার পরিণতিতে মেয়েটির মৃত্যু হয়। গল্পে উঠে এসেছে নারীর অবস্থান, পারিবারিক সম্পর্ক, সংস্কার ও গ্রামীণ বাস্তবতা।

চলচ্চিত্রে ‘দ্বিতীয় বউ’ চরিত্রে অভিনয় করছেন মান্নাত। তিনি বলেন, “এই চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। সে একটু খিটখিটে মেজাজের হলেও ভিতরে অনেক আবেগপ্রবণ। স্বামীর সঙ্গে তার সম্পর্কটিও মিশ্র— কখনো খুনসুটি, কখনো মতানৈক্য।”

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ইমন ও দীঘি।

উল্লেখ্য, এঞ্জেলিনা জাস মান্নাত অভিনয় ক্যারিয়ার শুরু করেন মডেলিংয়ের মাধ্যমে। এরপর নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করছেন। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক নাটকের কাজ, তবে বড় পর্দায় নিয়মিত কাজ করাই তার প্রধান লক্ষ্য। তিনি জানান, আরও কয়েকটি চলচ্চিত্র নিয়ে আলোচনা চলছে।


ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: