শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে মৌ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ৫ মে ২০২৫, ৭:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রথমবারের মতো পূর্ণাঙ্গ গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে মৌ
প্রথমবারের মতো পূর্ণাঙ্গ গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে মৌ

‘তুমি রবে নীরবে’– এক মা-মেয়ের গল্প।  রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এ গান এবার রূপ পাচ্ছে একটি মিউজিক ভিডিওতে।  প্রথমবারের মতো গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নন্দিত মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।

যেখানে তিনি তুলে ধরেছেন নিঃশব্দ ভালোবাসা, প্রতীক্ষা ও মাতৃত্বের ব্যথা। কানাডার টরন্টো প্রবাসী, যিনি বর্তমানে ফ্লোরিডায় বসবাসরত একজন গজল সংগীতশিল্পী শিরিন চৌধুরীর গানটি গেয়েছেন, যাঁর প্রতিটি সুরে লুকিয়ে আছে ব্যক্তিগত বাস্তবতার ছোঁয়া।

এই ভিডিওটি নির্মাণ করছেন চলচ্চিত্র ও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী।  তিনি নিজ হাতে গড়েছেন এক নিঃসঙ্গ মায়ের অন্তর্জগৎ ও হারিয়ে যাওয়া মেয়ের ফিরে আসার করুণ বাস্তবতা।

গানটিতে কণ্ঠ দিয়েছেন টরন্টোপ্রবাসী গজল শিল্পী শিরিন চৌধুরী।  শনিবার (৩ মে) রাজধানীর ৩০০ ফিটে শুরু হয়েছে মিউজিক ভিডিওটির শুটিং।  এরপর বনানী কবরস্থান, সংসদ ভবন এলাকার পর রোববার (৪ মে) এর দৃশ্য ধারণ হচ্ছে মিরপুরে।

নির্মাতা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন জায়গায় শুটিং করা হলেও তার স্বপ্ন ছিল বনানী কবরস্থানে শুটিং করার।

তার সে স্বপ্ন পূরণ হয়েছে এর মধ্য দিয়ে।  এ ছাড়া তিনি এও জানান, সংসদ ভবন এলাকার মতো জনবহুল এরিয়াতে কোনো প্রকার প্রটোকল এবং বাধা-নিষেধ ছাড়া নির্বিঘ্নে শুটিং করেছেন, যা তার কাছে অনেকটাই অকল্পনীয় এই সময়ে।

তা ছাড়া গল্পভিত্তিক কোনো মিউজিক ভিডিওতে এটাই প্রথম কাজ মৌয়ের। মিউজিক ভিডিও হলেও এখানে কোনো লিপসিং নেই, পুরোটাই গল্পপ্রধান।

যে মা হারিয়েও থাকে সন্তানদের হৃদয়ে, নিঃশব্দে— ট্যাগলাইনে এই মিউজিক ভিডিওটি পৃথিবীর সকল মাকে উৎসর্গ করে নির্মিত হচ্ছে। আগামী ১১ মে, আন্তর্জাতিক মা দিবসে মিউজিক ভিডিওটি অন্তর্জালে উন্মুক্ত হবে বলে জানা গেছে।

চয়নিকা চৌধুরী বলেন, ‘তুমি রবে নীরবে’ সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক চিরন্তন উৎসর্গ। মডেল মৌয়ের অনবদ্য অভিনয় কাজটিকে আরও প্রাণবন্ত করেছে। আশা করছি, মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।’

প্রসঙ্গত, ১৯৮৯ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের মাধ্যমে মডেলিংয়ে পা রাখেন মৌ।  এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল।  মডেলিংয়ের পাশাপাশি টিভি নাটকে মাঝেমধ্যে তাদের দেখা যায়।  গত ঈদে তিনি অভিনয় করেছিলেন ‘কোনো একদিন’ নাটকে। ফারিয়া হোসেনের লেখা নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।  এতে মৌয়ের বিপরীতে দেখা গেছে আফজাল হোসেনকে।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: