শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’ ফ্রিতে

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের দুই জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমানকে নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’ এখন দর্শকদের জন্য বিনামূল্যে দেখার সুযোগ তৈরি হয়েছে। মুক্তির আগে থেকেই, বিশেষ করে টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় থাকা এই কাজটি পয়লা বৈশাখের দিনে (১৪ এপ্রিল) ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পায়। তবে দর্শকদের জন্য এটি আলাদা ফি ছাড়াই দেখা যাচ্ছে।

বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন। তিনি জানান, ছবিটির গল্প একজন মেয়ের স্বাধীন ইচ্ছাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নিজের সিদ্ধান্ত ও চাওয়াকেই প্রাধান্য দেওয়া এই মেয়ের জীবন কীভাবে এগিয়ে যায়, এবং সেই স্বাধীনতার পথ ধরে কী ধরনের জটিলতা তৈরি হয়—সেটাই গল্পের মূল বিষয়।

নির্মাতা আরও বলেন, সেই জটিলতা থেকেই গল্পটি এগিয়ে যায় এবং দর্শকরা এতে নতুন ধরনের গল্পের স্বাদ পাবেন। ছবিতে প্রীতম হাসানকে দেখা যাবে আবেগপ্রবণ চরিত্রে, আর জেফার রহমান থাকবেন তুলনামূলক বাস্তববাদী ভূমিকায়।

দুই সংগীতশিল্পীকে নিয়ে কাজ করলেও নির্মাতা তাদের অভিনয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি জানান, দুজনই নিজেদের চরিত্রে ভালোভাবে নিজেদের প্রমাণ করেছেন।ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টুসহ অনেকে।

ভোরের আকাশ/সু.পা

‘তুমি আমি শুধু’ ফ্রিতে

শেয়ার করুন: