জাতীয় জাদুঘরে হাওয়াইয়ান গীটার সন্ধ্যা

বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদ একটি মনোমুগ্ধকর হাওয়াইয়ান গীটার সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেঙ্গল ক্লাস্টার অফ কোম্পানীস এর চেয়ারম্যান ও ভোরের আকাশ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক মো. জাহের উদ্দীন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাসিক সরগম পত্রিকার সম্পাদক কাজী রওনাক হোসেন।
স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক মো. ফরহাদ আজিজ।
অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি মো. হাসানুর রহমান বাচ্চু।
সংগীত পরিবেশনায়- বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদের নিজস্ব শিল্পীবৃন্দ।
ভোরের আকাশ/এসএইচ