শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মালদ্বীপে কনসার্টে গান গাইবেন আসিফ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ৭:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বর্তমানে মালদ্বীপ সফরে রয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) মালদ্বীপের হুলোমালে সিনথেটিক গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য এক কনসার্টে তিনি গান পরিবেশন করবেন।

আসিফ আকবর ধারাবাহিকভাবে গান প্রকাশ করে যাচ্ছেন। এতে তার ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। সম্প্রতি ‘যত ভালোবাসি তোরে’ নামে নতুন গান প্রকাশ পেয়েছে। রোমান্টিক ঘরানার এ গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল, সুর ও সংগীত করেছেন অমিত কর। আর এ গানের সঙ্গে মানানসই করে ভিডিওতেও ফুটিয়ে তোলা হয়েছে প্রেমের আবহ। এ গানটিই মালদ্বীপে পরিবেশন করবেন এ সংগীতশিল্পী। এখন দেখার পালা, নতুন গান কতটা জায়গা করে নেয় শ্রোতাদের মনে।

আসিফের আরেকটি গান ‘ভীষণ কান্না পায়’ এর আগে ১০ জুলাই প্রকাশ করা হয়েছিল। গানটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম, সুর ও সংগীত করেছেন কিশোর দাশ। এই গানের ভিডিওতে নিজেই অংশ নেন তিনি। এটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান, ক্যামেরায় ছিলেন দিপু ইসলাম।

এর আগে গত কুরবানির ঈদে আসিফ আকবর প্রকাশ করেছিলেন বিশেষ একটি দ্বৈত গান ‘মন যে ছুঁয়েছে মন’। সেখানে তার সঙ্গে গেয়েছেন ভারতীয় গায়িকা সাধনা সারগাম। আর গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন রাজা কাশেফ। ভিডিও নির্মাণে ছিলেন চন্দন রায় চৌধুরী এবং প্রযোজনায় ছিলেন সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ। এতে মডেল হিসেবে ছিলেন মৌরি মাহদি।

ভোরের আকাশ/এসএইচ

আসিফ আকবরমালদ্বীপ

শেয়ার করুন: