শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুখ্যমন্ত্রী বিজয়ের জনপ্রিয়তাকে ‘দেবতুল্য’ বললেন দেশি গার্ল প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া ভারতের তামিল সিনেমার জনপ্রিয়তার তুঙ্গে থাকা মেগাস্টার বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং সুপারস্টার বিজয়ের অসাধারণ জনপ্রিয়তাকে ‘দেবতুল্য’ বলে মন্তব্য করেছেন।

তাঁর প্রথম তামিল চলচ্চিত্র 'তামিযান'-এর সহ-অভিনেতা ছিলেন বিজয়। ২০০২ সালে ‘তামিযান’ সিনেমার মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়ার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল বিজয়ের বিপরীতে। সেই সময় ২০০২ সালে প্রথম ফিল্মের সেটে তিনি দেখেছিলেন শত শত মানুষ শুধু বিজয়কে একঝলক দেখার জন্য দাঁড়িয়ে থাকতেন।

‘তামিযান’ ফিল্ম ছিল একটি আইনি লড়াইয়ের গল্প। এটি পরিচালক আবদুল মজিদ-এর পরিচালিত প্রথম সিনেমা ছিল। যেখানে ‘সূর্য’ নামের একজন সৎ আইনজীবী দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন এবং সাধারণ মানুষের জন্য আইনকে সহজলভ্য করার চেষ্টা করেন।

সম্প্রতি, বিজয়ের এই ঐতিহাসিক জয়ের দিনে আলোচনায় উঠে এসেছে গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়ার একটি পুরনো সাক্ষাৎকার।

একটি পডকাস্টে প্রিয়াঙ্কার ভাষ্য, বিজয় এতটাই জনপ্রিয় যে তাকে এক পলক দেখার জন্য শত শত মানুষ ভিড় করত। সে সময় পর্দার পেছনের জগৎ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। বিজয়ের প্রতি মানুষের ভালোবাসা দেখে আমার মনে হতো, এটা নিশ্চয়ই একজন দেবতুল্য হওয়ার অনুভূতি।

দেশি গার্ল প্রিয়াঙ্কা আরও বলেন, শুরুতে তামিল ভাষা ও বিজয়ের তুখোড় নাচের সঙ্গে তাল মেলাতে প্রিয়াঙ্কাকে বেশ বেগ পেতে হয়েছিল। কিন্তু প্রিয়াঙ্কা হার মানেননি। কোরিওগ্রাফার রাজু সুন্দরমের তত্ত্বাবধানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর অনুশীলন করে তিনি নিজেকে তৈরি করেছিলেন। বিজয়ের ভদ্রতা ও টিমের সহযোগিতার কারণেই প্রিয়াঙ্কা অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সাহস পেয়েছিলেন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তার দল ‘টিভিকে’ একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শপথ নিয়েছেন তিনি।


ভোরের আকাশ/মেদ্র 

মুখ্যমন্ত্রী বিজয়দক্ষিণী সিনেমা

শেয়ার করুন: