শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

“নতুন দলগুলোও হাঁটছে পুরনো পথেই, বদলেছে শুধু মুখ”: বাঁধন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩১ মে ২০২৫, ৬:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“নতুন দলগুলোও হাঁটছে পুরনো পথেই, বদলেছে শুধু মুখ”: বাঁধন
“নতুন দলগুলোও হাঁটছে পুরনো পথেই, বদলেছে শুধু মুখ”: বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন বরাবরই স্পষ্টভাষী। সামাজিক, রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক ইস্যুতে নিজের মতামত প্রকাশে দ্বিধা করেন না তিনি। কখনও কখনও তার বক্তব্য বিতর্ক তৈরি করলেও সাহসী অবস্থান থেকে তিনি একচুলও সরেন না। এবারে দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে মুখ খুলেছেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই অভিনেত্রী।

শুক্রবার (৩০ মে) এক ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন, “নতুন দলগুলো সেই পুরনো পথেই হাঁটছে, শুধু মুখগুলো বদলেছে।”

তিনি আরও লেখেন, “দেশের আসল পরিবর্তনের জন্য শুধু নতুন নেতা নয়, প্রয়োজন নতুন চিন্তাধারার। নতুন রাজনৈতিক দলগুলোর উত্থানে আমরা অনেকেই আশাবাদী হয়েছিলাম— ভেবেছিলাম, এবার বোধহয় কিছু বদলাবে, নতুন কিছু ভাবনা আসবে, দেশের জন্য হবে সুচিন্তিত পরিকল্পনা। কিন্তু এখন মনে হচ্ছে, সেই আশাগুলো ক্রমেই মিলিয়ে যাচ্ছে।”

নিজের পর্যবেক্ষণ তুলে ধরে বাঁধন লেখেন, “নতুন দলগুলোর অনেকেই এখন পুরনো পথেই হাঁটছে— একই কৌশল, একই ক্ষমতার খেলা। বদলেছে কেবল চেহারা, কিন্তু ধারা থেকে গেছে আগের মতোই। এটাই কি আমরা চেয়েছিলাম? পরিবর্তনের অর্থ কেবল একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানো নয়। সত্যিকারের পরিবর্তন তখনই আসে, যখন নেতৃত্বে থাকে নতুন দৃষ্টিভঙ্গি, সৎ মনোভাব ও কার্যকর পরিকল্পনা।”

তিনি আরও যোগ করেন, “এটা কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে অভিযোগ নয়। এটা সবার জন্য, যারা রাজনীতির সঙ্গে যুক্ত।”

পোস্টের শেষাংশে বাঁধন লিখেন, “যদি আমরা সত্যিই দেশকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে। ক্ষমতা নয়, অগ্রগতিই হোক আমাদের মূল লক্ষ্য। আর এই অগ্রগতি আসবে বিচক্ষণ, দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে। পুরনো পথ ধরলে আমরা আগের মতো ফলই পাবো। আমরা চাই ভালো কিছু, আর তার শুরুটা হয় নতুন চিন্তা থেকে।”

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: