শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রেম নিয়ে ফের গুঞ্জনে প্রভা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাদিয়া জাহান প্রভা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। তিনি প্রায়ই নিজের মনের অনুভূতি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এবং অনুরাগীদের সঙ্গে সেগুলো ভাগ করে নেন। এবার তার একটি ছবি ঘিরে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে নতুন গুঞ্জন।

বর্তমানে নেপালে অবকাশযাপনে ব্যস্ত সময় পার করছেন প্রভা। পাহাড় আর প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এরমধ্যে অভিনেত্রীর একটি ছবিতে নজর আটকে গেছে ভক্তদের। সেই পোস্টে দেখা যায়, বেলুন হাতে একটি ছবি ভাগ করে নিয়েছেন প্রভা। যেখানে বেলুনের গায়ে লেখা রয়েছে ‘আই লাভ ইউ’।

প্রভার এমন ইঙ্গিতপূর্ণ পোস্টে দেখার পর থেকে সামাজিক মাধ্যমে কানাঘুষা শুরু হয়েছে। তাহলে কি অভিনেত্রীর জীবনে নতুন কারো আগমন ঘটল? যদিও প্রেমের গুঞ্জন নিয়ে প্রভা সরাসরি মুখ খোলেননি।

আরও পড়ুন

এআই সাবস্ক্রিপশনের দাম কমাল গুগল

ব্যক্তিগত জীবনে ২০১৪ সালে গ্রামীণফোনের কর্মকর্তা মাহমুদ শান্তর সঙ্গে বিচ্ছেদের পর থেকে সিঙ্গেলই রয়েছেন প্রভা। এর আগে ২০১০ সালের ১৮ আগস্ট অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেছিলেন তিনি। তবে বিয়ের মাত্র সাত মাসের মাথায় সেই সম্পর্কের ইতি ঘটে।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে ছোটপর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন সাদিয়া জাহান প্রভা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ভার্সন জেড’, ‘হানিমুন’, ‘ধুপ ছায়া’, ‘লাকি থার্টিন’, ‘খুনসুটি’ ইত্যাদি।

ভোরের আকাশ/জেআ

বিনোদন খবরশোবিজ সংবাদসাদিয়া জাহান প্রভাঅভিনেত্রী

শেয়ার করুন: