শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি: নুসরাত ফারিয়া
জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি: নুসরাত ফারিয়া

কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরও গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মঙ্গলবার দুপুরে তিনি তার মায়ের সঙ্গে বাসায় ফিরে যান। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় লিখেছেন, “জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।”

তিনি আরও লেখেন, “আমার সহকর্মী, ইন্ডাস্ট্রির মানুষ, এমনকি সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন— তাদের এই ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারতাম না।”

কারাগার থেকে মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ্যেই ফারিয়ার ফেসবুক পেজ থেকে অনুরাগীদের উদ্দেশ্যে আরেকটি বার্তা দেওয়া হয়, “সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে আজ কথা বলতে পারিনি। দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবো আপনাদের মাঝে।”

এর আগে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার হয়ে সোমবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় ফারিয়াকে। তবে মঙ্গলবার সকালে জামিন মঞ্জুর করেন আদালত। দুপুর ১২টার দিকে জামিন সংক্রান্ত কাগজ কারাগারে পৌঁছালে যাচাই শেষে তাকে মা ফেরদৌসী বেগমের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। পরে চলতি বছরের ৩ মে এনামুল ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। ওই মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি একইদিনে এজাহার হিসেবে রেকর্ড হয়। পরে মামলার দুই সপ্তাহ পর গ্রেফতার করা হয় নুসরাত ফারিয়াকে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: