সংগ্রাম মানেই ব্যর্থতা নয় : আশনা হাবিব ভাবনা

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা শুধু অভিনয়শিল্পী হিসেবেই নয়, নিজের চিন্তাধারা ও অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের মাঝে সমানভাবে আলোচিত। টেলিভিশন নাটক থেকে শুরু করে মঞ্চ ও বড় পর্দা—সব জায়গাতেই তিনি রেখেছেন নিজস্ব ছাপ। প্রথম নাটক ‘নট আউট’ দিয়েই অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ভাবনা। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি জীবনের সংগ্রাম ও শেখার বিষয় নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন, যা নিয়ে নেটিজেনদের মধ্যে হয়েছে আলোচনার ঝড়।
পোস্টে তিনি লেখেন, “আমি বুঝতে শিখছি যে প্রতিটি সংগ্রামের মধ্যেই কিছু না কিছু শেখার আছে। অনেক সময় এই অভিজ্ঞতাই আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করে, আবার কখনও তা শক্ত হয়ে ওঠার অনুপ্রেরণা দেয়।”
সংগ্রামকে জীবনের অপরিহার্য অংশ উল্লেখ করে ভাবনা আরও লিখেছেন, “ভালো কিছু কখনও সহজে আসে না। জীবনে বড় কিছু পাওয়ার আগে প্রায়ই কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। তবে সংগ্রাম মানেই ব্যর্থতা নয়—এই কথাটা মনে রাখা খুব জরুরি।”
শেষে তিনি ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, “এই মুহূর্তে হয়তো সব অভিজ্ঞতা আপনাকে হতাশ করছে। কিন্তু তাতেও ক্ষতি নেই। একদিন এ অভিজ্ঞতাই আপনাকে গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে।”
ভোরের আকাশ।।হর