শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

একজন মানুষের নিজের নৈতিকতা ধরে রাখার লড়াইয়ের গল্প

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৮ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মাস্টার। বাংলাদেশের সিনেমাটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত জানান, সিনেমাটি অস্ট্রেলিয়া প্রিমিয়ারের আমন্ত্রণ পেয়েছে।

রেজওয়ান শাহরিয়ার প্রথম আলোকে বলেন, ‘আমাদের চলচ্চিত্রটি মূলত মানুষের ওপর ক্ষমতার প্রভাব ও তার মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ নিয়ে। বাংলাদেশের বনঘেঁষা এক প্রান্তিক জনপদের গল্প কীভাবে বিশ্বজনীন হয়ে উঠতে পারে, তার প্রমাণ এবারের আমন্ত্রণ।’

নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি এর আগে ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগের শীর্ষ পুরস্কার পায়। সামনে আরও বেশ কিছু উৎসবে অংশ নেবে, জানালেন রেজওয়ান।

আরও পড়ুন

ভারতের মিসাইলের ঝলকানি দেখা গেলো সুন্দরবন-কক্সবাজারের আকাশে

সিনেমাটির মনোনয়ন নিয়ে তিনি বলেন, ‘সিডনিসহ বিশ্বের নামী সব উৎসবের আগ্রহ দেখে বুঝতে পারছি, আমাদের গল্পটা দর্শক ও আয়োজকেরা পছন্দ করছেন। উৎসবের আয়োজকদের সঙ্গেও কথা হয়েছে, তারাও দর্শকদের কাছে ছবিটি পৌঁছে দিতে চাইছে। কারণ, এর মূল প্রতিপাদ্য তাদের নাড়া দিয়েছে। ক্ষমতার মোহের কাছে মানুষের হার মানার এই চিরন্তন গল্প আজ সারা বিশ্বেই প্রাসঙ্গিক। আর এই বিষয় নিয়েই এখন আলাপ হওয়া প্রয়োজন।’

পরিচালক জানান, সিনেমাটি একজন মানুষের নিজের নৈতিকতা ধরে রাখার লড়াইয়ের গল্প। ক্ষমতা ও পুঁজিবাদের প্রলোভন কীভাবে ধীরে ধীরে একজন আদর্শবাদী মানুষকে বদলে দেয়—ছবিতে তা দেখানো হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শরীফ সিরাজ প্রমুখ।

ভোরের আকাশ/এনউব

লড়াইয়ের গল্প

শেয়ার করুন: